9.8 C
New York

ভোট না দিলেই কি নাম বাদ? কী বলছে কমিশনের নিয়ম? একনজরে জেনে নিন আসল তথ্য

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগেই হয়েছে এসআইআর (SIR)। শুধু হয়েছে বলা ভুল, সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি করেছে কমিশনের এই প্রক্রিয়া। প্রথম দফার ভোট মিটতেই এক নতুন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন রাজ্যের সাধারণ ভোটাররা। অনেককেই বলতে শোনা যাচ্ছে যে, এবার ভোট (Voting) না দিলে নাকি ভোটার তালিকা (Voter List)  থেকে নাম কেটে দেওয়া হতে পারে। এই আতঙ্কে যারা এতদিন ভোটকেন্দ্রে যেতেন না, তারাও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ভিনরাজ্যে কাজ করা বহু পরিযায়ী শ্রমিকও নাকি বাড়ি ফিরছেন ভোট দেওয়ার জন্য।

ভোট না দিলেই কি তালিকা থেকে নাম বাদ পড়বে?

তবে এই আশঙ্কার কোনও বাস্তব ভিত্তি নেই, অন্তত নির্বাচন সংক্রান্ত তথ্য ঘেঁটে এমন কোনও নিয়ম খুঁজে পাওয়া যায়নি, যাতে করে ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা প্রয়োগ করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এক কথায়, শুধুমাত্র ভোট না দেওয়ার কারণে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না।

আরও পড়ুন: ট্রাইবুনালে ‘পাশ’ হওয়াদের তালিকা দিল কমিশন, দ্বিতীয় দফার আগে জুড়ল কত নাম?

কোন কোন ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়?

নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, কোনও ভোটারের মৃত্যু হলে বা দীর্ঘদিন যাচাই প্রক্রিয়ায় তার অস্তিত্ব নিশ্চিত করা না গেলে নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। অর্থাৎ, ভোট না দেওয়া এবং নাম কাটা যাওয়ার মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই। এসআইআর হয়েছে বলেই যারা মনে করছেন ভোট না দিলে নাম কেটে দেওয়া হবে, তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। ফলে এই ভ্রান্ত তথ্যের জেরে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

দেখুন আরও খবর:

Latest News

‘সিংহম’ অজয় পাল শর্মাকে অসহযোগিতা! ভোটের ১২ ঘন্টা আগে ফলতার জয়েন্ট-বিডিওকে সরাল কমিশন

ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের (Assembly Election 2026) আর মাত্র ১২ ঘণ্টা আগে ফের চর্চায় দক্ষিণ ২৪ পরগনা জেলার...

More Articles Like This