11.2 C
New York

দ্বিতীয় দফার ভোটে জিরো গ্রাউন্ডে ডিজি CRPF জ্ঞানেন্দ্র প্রতাপ সিং

Must Read

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফার (Second Phase) ভোটের (Vote)  আগে ময়দানে ডিজি সিআরপিএফ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং (DG CRPF Gyanendra Pratap Singh)। কেন্দ্রীয় বাহিনী (Central Force)  ও পুলিশকে নিয়ে রুট মার্চ (Route March)  ডিজির।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার নোদাখালি এলাকায় রুটমার্চ ডিজির।  ডায়মন্ড হারবার সহ একাধিক সংবেদনশীল এলাকায় কড়া তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ ডিজি সিপি সিং সরেজমিনে এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং বাহিনীর মনোবল বাড়াতে ডায়মন্ড হারবার এলাকায় রুট মার্চ ও টহলদারিতে নেতৃত্ব দেন।

রুট মার্চ শেষে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের অবাধ, সুষ্ঠু প্রশান্তি পূর্ণ নির্বাচন করানোর নির্দেশ। ভোটারদের মন থেকে ভয় দূর করতে এবার অবাধ ও অবাধ ভোটের পরিবেশ নিশ্চিন্ত করতে সিআরপিএফের ‘অপারেশন অল আউট’ (Operation All Out)  চলছে, যেখানে বাহিনীর আধিকারিকেরা সাধারণ মানুষের কথা বলছেন।

প্রথম দফার ভোট মিটতে না মিটতেই দ্বিতীয় দফার ভোট সুষ্ঠু, নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুত কমিশন। এই দফায় ভোটের দায়িত্বে ২ হাজার ৩২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। যা প্রথম দফার চেয়ে সংখ্যা বেশি। এবারের ভোট আরও সমস্ত দিক কড়া হাতে নিয়ন্ত্রণ করতে খোদ সিআরপিফের ডিজি। জিরো টলারেন্স নীতিতে ভর করেই এবার দ্বিতীয় দফার ভোট

১৪২ আসনে এবার ভোট হবে। কমিশনের লক্ষ্য ‘১০০ শতাংশ অশান্তিমূক্ত ভোট’। সন্ত্রাসের লাগাম টানতে প্রস্তুত বিশাল বাহিনী, এবার ভোটবাক্সে ময়দানে সরেজমিনে নামছেন সিআরপিফের ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। ভোটবঙ্গে ভয় দমনই যেন আসল লক্ষ্য।

আরও পড়ুন-  দ্বিতীয় দফার ভোটে নিশ্ছিদ্র নিরাপত্তা, কলকাতায় নির্বাচন কমিশনের মেগা বৈঠক

এক্স হ্যান্ডেলে সাঁজোয়া গাড়ির ভিডিও পোস্ট করেন ডিজি। সেখানে সারি সারি সাঁজোয়া গাড়ি দাঁড়িয়ে আছে। বাংলার বিধানসভা ভোটের পরিস্থিতি সামাল দিতেই বাহিনীর সাঁজোয়া গাড়ি মোতায়েন বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে।

ডায়মন্ড হারবার সহ একাধিক সংবেদনশীল এলাকায় কড়া তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ ডিজি সিপি সিং সরেজমিনে এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং বাহিনীর মনোবল বাড়াতে ডায়মন্ড হারবার এলাকায় রুট মার্চ ও টহলদারিতে নেতৃত্ব দেন।

Latest News

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা: তাপপ্রবাহে (Heatwave Alerts) হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। হাঁসফাঁস গরমে নাজেহাল দেশবাসী।...

More Articles Like This