11.2 C
New York

বাংলার তিন পড়ুয়াকে চিঠি দিয়ে ধন্যবাদ মোদি’র! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে প্রথম দফার ভোটের আগে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি সভা করেছেন তিনি। গত ১২ এপ্রিল শিলিগুড়িতে (Siliguri) একটি জনসভা করেছিলেন তিনি। সে দিন প্রধানমন্ত্রীর ছবি (Sketch) এঁকে তাঁকে উপহার দিয়েছিলেন তিন পড়ুয়া। তার জন্য তাঁদেরকে চিঠি লিখে ধন্যবাদ জানালেন মোদি।

যে তিনজন প্রধানমন্ত্রীর ছবি এঁকেছিলেন তাঁরা হল মুর্শিদাবাদের ত্রিশাগ্নী বন্দ্যোপাধ্যায়, দার্জিলিংয়ের অনুষ্কা দাস ও মুর্শিদাবাদের স্বরুপ হালদার। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে বেশ আপ্লুত হয়েছেন তাঁরা। এ নিয়ে ত্রিশাগ্নী বন্দ্যোপাধ্যায় (Trishagni Banerjee) বলেছে, “প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে এই চিঠিটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি তাঁর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি ভীষণ খুশি। আমি তাঁকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। সমাবেশের আগের দিন আমি ওই স্কেচটি আঁকতে তিন ঘণ্টা সময় ব্যয় করেছিলাম। আমি জানতাম যে এটি নিখুঁত হয়নি, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।”

আরও খবর : থেমে গেল পথ চলা, প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ফটোগ্রাফার রঘু রাই, শোকস্তব্ধ সংবাদজগত

এ নিয়ে নবম শ্রেণির ছাত্রী অনুষ্কা দাস (Anushka Das) বলেছে, “১২ই এপ্রিল, যখন প্রধানমন্ত্রী মোদি শিলিগুড়িতে জনসভা করেছিলেন, আমি তাঁর একটি স্কেচ সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তিনি স্কেচটি নিয়ে সবাইকে এর পেছনে নিজেদের ঠিকানা লিখতে বলেছিলেন। আজ আমি এর জন্য তাঁর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমার খুব গর্ব হচ্ছে। আমি খুব খুশি। আমি ছোটবেলা থেকেই টিভিতে এবং মোবাইলে প্রধানমন্ত্রী মোদিকে দেখে আসছি।”

 

এ নিয়ে স্বরুপ হালদার (Swarup Halder) নামে আরেক পড়ুয়া বলেছেন, “তিনি যে আমাকে এই চিঠিটা পাঠিয়েছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আমার কথা ভেবেছেন, আমার শিল্পকর্ম দেখেছেন। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।”

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গল ও বুধবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (WB Assembly Election Phase 2)। ভোটের দিন ও আগের দিন কলকাতার...

More Articles Like This