9 C
New York

‘মমতাজি বিজেপির জন্য বাংলায় রাস্তা তৈরি করছে’, দাবি রাহুল গান্ধীর

Must Read

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনটি সভা করার কথা তাঁর। এদিন তিনি প্রথমে সভা করলেন হুগলিতে। সেখান থেকে মহিলাদের উপর অত্যাচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন কংগ্রেস নেতা।

এদিন হুগলির শ্রীরামপুরে সভা করেন রাহুল (Rahul Gandhi)। প্রথমেই মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘মহিলাদের উপরে অত্যাচারের কথা বললে মোদীজির দলের কথা বলতে হয়। ওদের সাংসদ, বিধায়কেরা মহিলাদের উপরে অত্যাচার করেন।’ এর পরেই আরজিকর প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করে রাহুল বলেন, আরজিকরে ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু এই ঘটনা সঙ্গে যাঁরা যুক্ত তাদেরকে সরকার রক্ষা করছে।

আরও খবর : মমতার থেকে অনুপ্রাণিত থলপতি বিজয়! এবার তৃণমূলের পাশে দাক্ষিণাত্যের তারকা নেতা? দেখুন বড় খবর

তিনি আরও অভিযোগ করে বলেছেন, ‘মমতাজি বিজেপির জন্য বাংলায় রাস্তা তৈরি করছে। মমতাজি সঠিক ভাবে কাজ করলে, রাজ্যের জন্য কাজ করলে, দুর্নীতি না করলে, আরজি কর নিয়ে সঠিক পদক্ষেপ করলে এখানে বিজেপির (আসার) ঝুঁকি থাকত না।’

এই প্রচার সভা থেকে রাহুল (Rahul Gandhi) দাবি করেন, তৃণমূল কংগ্রেস দেশে বিজেপিকে হারাতে পারবে না। এটি প্রধানমন্ত্রী মোদিও জানেন। তাই বাংলায় কংগ্রেসকে জয়ী করার আবেদন করেন তিনি। সঙ্গে তিনি বলেছেন, ‘আমরা চাই, আরও এক বার দেশকে পথ দেখাক বাংলা।’

দেখুন অন্য খবর :

Latest News

ভবানীপুরে মমতার সভায় বাধা! মাইক লাগিয়ে ‘ডিস্টার্ব’ বিজেপির! কী বলে মঞ্চ ছাড়লেন তৃণমূল সুপ্রিমো?

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের প্রভারের শেষলগ্নে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর (Bhawanipore)। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) শেষ দফার আগে...

More Articles Like This