8.9 C
New York

‘জয়ের দোরগোড়ায় বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিল RSS

Must Read

ওয়েবডেস্ক- ২০২৬ বিধানসভা নির্বাচনে (2026 Assembly Election)  বিজেপির (BJP)  সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত আরএসএস। এই রাজ্যে জয়ের  দোরগোড়ায় বিজেপি, এমনই জানালো আরএসএস (RSS)  তার কেন্দ্রীয় নেতৃত্বকে। তাদের মতে, সবটা যতটা ভাবা গেছিল, ততটা সফল না হলেও, সরকার গঠনের জায়গায় পৌঁছে যাবে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বকে এমনই রিপোর্ট দিলেন রাজ্য নেতারা।

রাজ্য আরএসএস এক মুখপাত্র মতে, ‘গত এক দেড় বছর ধরে অন্য রাজ্যের হাইকমান্ড নেতা মন্ত্রীরা এসে মাটি কামড়ে পড়ে ছিলো তার সুফল মিলেছে। বিশেষ করে দুটি কর্মসূচি, সচেতনা সভা এবং লোকায়ত পরিষ্কার প্রায় ২৫০ বিধানসভা করা গেছে বহু বার। প্রায় দু কোটি উপর ভোটারের কাছে পৌঁছাতে পারা গেছে। তার সুফল পাবে বিজেপি। অত্যন্ত গোপনে এই কাজ হয়েছ। আরএসএস এর ১৪ সহযোগী সংগঠনের মাধ্যমে এই কাজে সফল বলা যেতে পারে। গত ১৪ বছর লড়াইয়ে এবার সফল আমরা মনে হচ্ছে।‘

রাজ্য আরএসএস- এর মতে বিজেপি সরকারকে বাস্তববাদী হতে হবে। শুধু ভাতার সরকারে যেন পরিণত না হয়।

আরও পড়ুন-  তৃণমূলের সমর্থনে রবিবার বঙ্গে কেজরি, আজ সভা করবেন হেমন্ত-তেজস্বীরা

উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় মসনদ গড়বে বলে আশাবাদী বিজেপি। প্রায় সব সভা থেকেই শাসক দলকে নির্মম সরকার বলে আখ্যা দিয়ে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ দাবি করেছেন, প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে বিজেপি ১১০টির বেশি আসনে জয়ী হতে চলেছে। প্রথম দফায় রেকর্ড ভোটদান বিজেপি জয়ের ইঙ্গিত হিসেবেই দেখছে। বিশেষ করে উত্তরবঙ্গের ১২-১৪টি আসনেই বিজেপি ব্যাপক জয়ের আশা করছে। তবে ২০২১ সালে অমিত শাহ বলেছিলেন ২০০ পার। পেয়েছিল মাত্র ৭৭টি আসন। ২০২৪-এ বলেছিলেন ৪০০ পার, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসনে জয়লাভ করেছে। ২০২১ বিধানসভা নির্বাচনে এই অঞ্চলের ৫৪টি আসনের মধ্যে বিজেপি ৩০টিতে জয়ী হয়, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২৪টি আসন।২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮ আসনের সাতটিতে জিতেছিল বিজেপি। এখন ২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত বিজেপি, সেই রাজ্য রাজনীতিতেও ক্রমশ বাড়ছে ভোটের উত্তাপ।

Latest News

দলত্যাগী হরভজনের বাড়ির সামনে প্রতিবাদ আপ কর্মীদের! দেওয়ালে লেখা হল ‘গদ্দার’

ওয়েব ডেস্ক : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিছেন রাঘব চাড্ডা...

More Articles Like This