38.9 C
Kolkata

সাত সকালে হাবড়ায় ইডির অভিযান, নজরে চাল ব্যবসায়ীরা

Must Read

ওয়েবডেস্ক-  ভোটের (2026 Assembly Election)  উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে ইডির (ED)  অভিযান। সাত সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ায় ইডির তদন্তকারী আধিকারিকেরা। জানা গেছে, আর্থিক তছরুপের মামলায় ইডির স্ক্যানারে রয়েছেন চাল ব্যবসায়ীরা। শনিবার সকালে দক্ষিণ হাবড়ার (Habra)  সুভাষ রোড এলাকায় রাজীব সাহা, পার্থ সাহা ও শ্রমিক চন্দ্র নামে তিনজনের দোকানের হানা দেয় ইডি। জয়গাছি নেতাজি রোড এলাকায় ব্যবসায়ীদের বাড়িতেও তল্লাশি অভিযান চলে। এরা প্রত্যকেই চাল ব্যবসায়ী।

আর্থিক তছরুপের অভিযোগেই ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোরেই কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল হাবড়ায় রওনা দেয়। আলাদা আলাদা দলে ভাগ হয়ে একাধিক আধিকারিকেরা ব্যবসায়ীদের  বাড়ি বাড়ি আসে। ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

আরও পড়ুন-  দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বড় পদক্ষেপ কমিশনের

রাজ্যে বিধানসভা ভোটের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই ইডির অভিযান শুরু হয়েছে। একাধিক ব্যবসায়ীদের বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, সিজিও কমপ্লেক্সেও একাধিক সন্দেহভাজনকে ডেকে পাঠানো হয়েছে। রাজ্যের শাসকদল বারবার অভিযোগ তুলেছে, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে হেনস্থা করছে কেন্দ্র সরকার।

তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও তলব করা হয়েছে ভোট আবহে। এবার ইডির নজরে হাবড়ার চাল ব্যবসায়ীরা। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তছরুপ মামলায় একাধিক হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

 

 

Latest News

ফাইল ওপেন হতেই আরজি করে হাজির সিবিআই-এর ৭ সদস্যের টিম

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই ফের শুরু আরজি কর কাণ্ডের তদন্ত! সোমবার সকালে আরজি কর (RG Kar Medical) হাসপাতালে...

More Articles Like This