15.8 C
New York

তুচ্ছ বিষয়েই অশান্তি কার, কার জীবনে অর্থ ও সুখবর? এক নজরে ৬ রাশির ভাগ্য…

Must Read

ওয়েব ডেস্ক: শনিবারের (Saturday) দিনে গ্রহ-নক্ষত্রের প্রভাবে কোথাও বাড়ছে চাপ, কোথাও আসছে স্বস্তির খবর। কর্মক্ষেত্র, অর্থ ও সম্পর্ক, দিনটা কেমন যাবে (Aajker Din), দেখে নিন সংক্ষেপে এই ৬ রাশির আজকের ভাগ্যফল (Horoscope Today)।

তুলা:
দিন স্বাভাবিক হলেও ছোট বিষয় বড় সমস্যায় রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য হারাবেন না। শেয়ার বাজারে ক্ষতির সম্ভাবনা, খরচে সতর্ক থাকুন। দাম্পত্যে সংযম জরুরি, না হলে অশান্তি বাড়তে পারে।

বৃশ্চিক:
জটিলতায় ভরা দিন। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ সক্রিয়। সতর্ক থাকুন। একসঙ্গে বেশি কাজ নিলে চাপ বাড়বে। ব্যবসায় ঋণের প্রয়োজন হতে পারে। মানসিক চাপ শরীরেও প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: কার ভাগ্যে সাফল্যের ঝলক, কার সামনে চ্যালেঞ্জ? জেনে নিন এক নজরে আজকের রাশিফল

ধনু:
আইনি জট কাটতে পারে, পৈতৃক সম্পত্তি লাভের যোগ। বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ এগোবে। আর্থিক দিক শক্তিশালী হলেও স্বাস্থ্যে ওঠানামা থাকবে। খাবারে নজর দিন।

মকর:
ব্যবসার জন্য ভালো দিন। পুরনো পরিকল্পনা সফল হতে পারে। তবে গাড়ি চালাতে সতর্ক থাকুন, অপ্রত্যাশিত খরচ আসতে পারে। সম্পর্কে অর্থনৈতিক চাপ এড়িয়ে চলুন।

কুম্ভ:
চেনা মানুষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে বিরূপ মনোভাব, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বুদ্ধি ও কৌশল কাজে লাগান। কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্কের অবনতি হতে পারে।

মীন:
অফিসে তুচ্ছ বিষয় নিয়ে বিতর্কে জড়াবেন না, উপেক্ষাই সেরা পথ। পরিবারে সুখবর আসতে পারে। তবে সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক কারণে খরচ বাড়বে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান

Latest News

বাইক ব্য়বহারে নিষেধাজ্ঞা ১২ ঘন্টা ফের হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) ৭২ ঘন্টার বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ব্যক্তিগত বাইক...

More Articles Like This