প্রচারের ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন দেব

Must Read

ওয়েব ডেস্ক : প্রথম দফার নির্বাচন শেষ (West Bengal Assembly Election 2026)। এবার ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পর পর প্রচার করছেন অভিনেতা ও সাংসদ দেন (Dev)। তবে এই ব্যস্ততার মাঝে অসুস্থ হয়ে পড়লেন তিনি। তীব্র দাবদাহের মধ্যে শারীরিক অস্বস্তির মধ্যে পড়তে হল তাঁকে।

শুক্রবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে চড়ে প্রচারস্থলে যাওয়ার কথা ছিল দেবের (Dev)। কিন্তু ফ্লাইং ক্লাবে যাওয়ার পরেই অসুস্থবোধ করেন সাংসদ। এর পরে তড়িঘড়ি রক্তচাপ মাপা হয় তাঁর। জানা গিয়েছে, তা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। মাথাও একটু ঘুরছিল দেবের। যদিও, প্রাথমিক চিকিৎসার খানিকক্ষণের মধ্যেই সুস্থ বোধ করেন তিনি। তারপরই উড়ে যান প্রচারস্থলের উদ্দেশে। এখন তাঁর শরীর ঠিক আছে বলেই খবর।

আরও খবর : প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাসগুপ্ত

সূত্রের খবর, নির্বাচনের চাপে বেশ কয়েকদিন ধরে খাওয়া-দাওয়ার অনিয়ম হচ্ছিল দেবের (Dev)। বৃহস্পতিবার সারাদিন প্রচার করেছেন তিনি। এর পর শুক্রবার সকালে তিনি আবার বেরিয়ে পড়েন। আজ রানাঘাট ও মথুরাপুর ও ঘটকপুকুর এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করার কথা তাঁর।

তবে সেই জনসভার আগে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। নাওয়া-খাওয়া, এদিকে তীব্র গরমের কারণে এমনটা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে তিনি আপাতত সুস্থ রয়েছেন। প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

ভোটের কারণে উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পিছল একাধিক পরীক্ষা

ওয়েব ডেস্ক : পরীক্ষার মুখে বড় বদল উচ্চমাধ্যমিকের রুটিনে (HS Exam Routine)। উপনির্বাচনের কারণে তৃতীয় সেমেস্টারের একাধিক পরীক্ষার দিন...

More Articles Like This