8.1 C
New York

সকাল থেকেই ডোমকল রণক্ষেত্র, ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

Must Read

মুর্শিদাবাদ: বৃহস্পতিবার প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। আর এদিন সকালেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের(Murshidabad) ডোমকল। ডোমকলে (Murshidabad Domkal) তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাতে তৃণমূল এবং সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির ঘটনা ঘটে। প্রথমে বচসা পরে তা রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর জখম সিপিআইএম সমর্থকের নাম রাকিবুল আনসারী ও তাঁর বাবা মহবুল আনসারী, অন্যদিকে জখম দুই তৃণমূল কর্মীর নাম আমিরউদ্দিন মন্ডল ও পুত্র আলামিন মন্ডল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সংঘর্ষে জখম চার জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে। রায়পুর গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার সকালে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

ডোমকলের রায়পুর গ্রামের ভোটাররা অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ভয় দেখিয়েছে তৃণমূল। অভিযোগ, ভোট দিতে গেলে মারধর করা হবে বলে শাসানিও দিয়েছে শাসক দল। ভোট শুরুর আগের রাতেও অশান্তি হয়েছে। রাস্তায় রক্তের দাগ দেখা গিয়েছে সকালেও। হাসপাতালে ভর্তি এক আক্রান্ত। এই থমথমে পরিবেশের মধ্যেই রায়পুর গ্রামের ভোটাররা অভিযোগ করেন যে তাঁরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারছেন না। কারণ তাঁদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে বলা হয়েছে ভোট দিলে মারধর করা হবে। গ্রামবাসীদের আরও অভিযোগ, তাঁদেরকে ভয় দেখানোর কথা পুলিশে জানিয়ে লাভ হয়নি। উল্টে পুলিশ এসে তাঁদেরই মারধর করেছে বলে অভিযোগ। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: নওদায় ব্যাপক বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর

অন্যদিকে মুর্শিদাবাদের নওদায় তুলকালাম। হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের চরম ধস্তাধস্তি-হাতাহাতি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও শুরু হাতাহাতি-ধস্তাধস্তি। মুখোমুখি হুমায়ুন কবীর এবং তৃণমূল কর্মীরা। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। নওদা বিধানসভার অন্তর্গত ১৭৩ ও ১৭৪ নং বুথে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তিনি এসেছিলেন। তাঁর অভিযোগ, এই বুথে এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল আর ভিতরে এসে এজেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়। আর তখনই তৃণমূলের প্রার্থী সাহিনা মমতাজ খান তিনি আসেন এবং ব্লক সভাপতি হাবিব মাস্টার এসে উপস্থিত হন। তৃণমূল ব্লক সভাপতি হাবিব মাস্টার ও হুমায়ুন কবীর মধ্যে ধস্তাধস্তি-হাতাহাতি হয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ৷

আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Election 2026 Phase 1 Voting)। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সুষ্ঠু ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী।

Latest News

প্রথম ভোটেই উচ্ছ্বাস! ডাক্তারি পড়া শেষ করে মালদহে ফিরেই ভোট দিলেন পৃথা

মালদহ: জীবনের প্রথম ভোট, আর তাতেই চরম উত্তেজনা। ছত্তিশগড়ে (Chattishgarh) ডাক্তারি পড়াশোনা শেষ করে মালদহে (Maldah) ফিরেই প্রথমবার ভোট...

More Articles Like This