34 C
Kolkata

ক্যানিং পূর্ব বিধানসভায় ভোট প্রচারের দ্বিতীয় দিনেও উত্তেজনা দেউলিতে

Must Read

ওয়েবডেস্ক-  ক্যানিং পূর্ব বিধানসভায় (Canning East Assembly) ভোট প্রচারকে (Vote Campaign)  ঘিরে টানা দ্বিতীয় দিনও উত্তেজনা ছড়াল দেউলি এলাকায় (Deuli Area) । গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ সামনে আসে।

জানা গিয়েছে, দেউলি এলাকায় যেখানে গতকাল আইএসএফ নেতা আরাবুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছিল, সেই এলাকাতেই আজ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে যান তিনি। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং তাদের বসার মাচা ভেঙে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে দ্রুতই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, প্রচার সেরে ফেরার সময় চাঁদপুর এলাকাতেও নতুন করে অশান্তির অভিযোগ ওঠে। সেখানে তৃণমূল কর্মীদের মারধর, বাড়িঘর ও বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন- হিঙ্গলগঞ্জে টাকা-সহ আটক অসম বিজেপি নেতা-সহ ২

ঘটনার খবর পেয়ে ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম এবং শওকত মোল্লা ঘটনাস্থলে যান। তৃণমূল নেতৃত্ব এই ঘটনার জন্য আইএসএফকে দায়ী করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ইসলাম।

বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This