8.6 C
New York

‘বস্তির শহর কলকাতা, শহরে দাঁড়িয়েই বললেন শাহ

Must Read

দমদম: কলকাতার হারিয়ে যাওয়া গৌরব ফেরানোর ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিউ ব্যারাকপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে ও উন্নয়নের জন্য ভোট দিতে আহ্বান অমিত শাহের। তিনি বলেন, ‘দিদির রাজত্বে, কমিউনিস্টদের রাজত্বে গোটা শহর বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে। বস্তিতে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে নিজের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চাইছেন দিদি। কলকাতার হারানো গৌরবকে ফেরানোর জন্য ভোট দিতে হবে।’

শহরবাসীর আবেগকে উস্কে দিয়ে অমিত শাহ বলেন, “এই ভোট শুধু বিধায়ক বানানোর ভোট নয়, এটি কলকাতার হারানো গৌরবকে পুনরুদ্ধারের লড়াই।” তিনি বলেন, “দিদি এবং কমিউনিস্টদের রাজত্বে পুরো শহর প্রায় একপ্রকার বস্তির শহরে পরিণত হয়ে গিয়েছে। দেশের এমন বিভিন্ন শহর রয়েছে, যেগুলি বস্তিমুক্ত হতে শুরু করেছে। কিন্তু, দিদি এর কোনও প্রয়োজন মনে করেন না। শাহের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে এই বস্তিগুলিতেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন।বিজেপি সরকার গড়তে আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। আপনারা ভোট দিন পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার জন্য। ভোট দিন কলকাতাকে আবার শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার জন্য।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ‘বস্তির শহর’ মন্তব্য ঘিরে ইতিমদ্যেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। ওয়াকিবহাল মহল মনে করছে, কলকাতার সংস্কৃতির অপমান করেছেন শাহ।

আরও পড়ুন: হিঙ্গলগঞ্জে টাকা-সহ আটক অসম বিজেপি নেতা-সহ ২

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর চব্বিশ পরগনার দমদম উত্তরের একটি নির্বাচনী সভা থেকে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন দুপুরের মধ্যেই রাজ্যে পালাবদল নিশ্চিত।আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা। তিনি বলেন, “৪ মে সকালেই সব স্পষ্ট হয়ে যাবে। ৮টায় ব্যালট বক্স খোলা হবে, ৯টায় প্রথম রাউন্ডের ফল আসবে, ১০টায় দ্বিতীয় রাউন্ড এবং ১টার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তারপরই হবে – দিদি টাটা, গুড বাই!”

Latest News

রাত পোহালেই প্রথম দফার নির্বাচন, ভোট কখন শুরু, কখন শেষ?

ওয়েব ডেস্ক: রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা ভোট। কোন রাজনৈতিক দল রাজ্যের মসনদে...

More Articles Like This