বসিরহাট: ভোটের (West Bengal Assembly Election) আগে টাকা বিলি করতে এসে আটক অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক(Former Assam BJP MLA Arreste)। হিঙ্গলগঞ্জ (Hingalganj) বিধানসভার হিঙ্গলগঞ্জ থানার কনকনগর এলাকার ঘটনা। রাতের অন্ধকারে টাকা বিলি করতে গিয়ে টাকা সহ বিজেপি নেতা ও অসমের প্রাক্তন বিধায়ক। দুই নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ বিজেপি নেতাকে আটকে থানা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জ বিধানসভার কনকনগর গ্রাম।রাতের অন্ধকারেই কি ‘লেনদেন’-এর ছক কষা হচ্ছি? সেই প্রশ্ন উঠেছে।
ইনকলগঞ্জে বিজেপির প্রার্থী রেখা পাত্র হয়ে হিঙ্গলগঞ্জ এ প্রচারে এসেছেন কয়েক দিনের জন্য কিশোর নাথ। ভোটের মুখে নগদ টাকা বিলির অভিযোগে বিজেপি নেতা তরুণ মণ্ডল ও অসমের বিজেপির প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে আটক করে থানায় নিয়ে গেল পুলিশ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কনকনগরের একটি ক্লাবে গাড়ি নিয়ে পৌঁছান এই দুই নেতা। অভিযোগ, সেখানেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কিছু টাকা স্থানীয়দের হাতে তুলেও দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার মানুষ বুঝতে পেরে তাদেরকে ধরে ফেলে। ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর গাড়ি-সহ দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হয়েছে নগদ টাকাও, দাবি স্থানীয়দের একাংশের। জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। তাঁদের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।স্থানীয়দের প্রশ্ন, এভাবেই কি ভোটারদের মন জিততে চাইছে বিজেপি?
আরও পড়ুন:বাজেটে ৪% ডিএ বাড়ানো হয়েছে, চেপে রেখেছে কমিশন, মন্তব্য মমতার
