7.9 C
New York

‘অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন দিদি’, ফোন করে মমতা’কে সমর্থন কেজরিওয়ালের

Must Read

ওয়েব ডেস্ক : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026)। তার জন্য জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে নির্বাচনের একদিন আগে মমতাকে ফোন করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার নিজেই সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন আপ প্রধান।

আরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জানিয়েছেন, “এইমাত্র ফোনে মমতা দিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সংহতি ও সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াইও বটে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করা সত্ত্বেও মোদিজি হারবেন।”

আরও খবর : বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা কমিশনের! মামলা গড়াল হাইকোর্টে

গত লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। এই বিলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল আসন পুনর্বিন্যাসের বিষয়টি। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। আর এই বিল সংসদে পাশ করাতে পারেনি মোদির সরকার। তা নিয়ে তা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তৃণমূল সহ বিরোধী দলগুলির উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সবের পর এবার বাংলার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথা জানালেন কেজরিওয়াল (Arvind Kejriwal)।

এদিকে, ভবানীপুরে কমিশনের বিরুদ্ধে তাঁরা প্রচারে বাধা দেওয়া অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। এর জন্য বিজেপির দিকেই আঙুল তুলেছিলেন তিনি। এমন রাজনৈতিক লড়াইয়ের মধ্যে বিরোধী অন্দর থেকে মমতাকে (Mamata Banerjee) ফোন করে তাঁকে সমর্থনের কথা জানালেন আপ সুপ্রিমো।

দেখুন অন্য খবর :

Latest News

‘বস্তির শহর কলকাতা, শহরে দাঁড়িয়েই বললেন শাহ

দমদম: কলকাতার হারিয়ে যাওয়া গৌরব ফেরানোর ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিউ ব্যারাকপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের...

More Articles Like This