রাতের অন্ধকারে ‘গুলির’ অভিযোগ, বনগাঁয় তৃণমূল-বিজেপি সংঘর্ষে চাঞ্চল্য

Must Read

বনগাঁ: ভোটের মুখে বনগাঁয় (Bongaon) তীব্র উত্তেজনা। তৃণমূলের (TMC) তপশিলি সংলাপের গাড়িতে হামলা, গুলি চালানো ও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় দু’জন তৃণমূল কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। যদিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ তুলেছে বিজেপি (BJP)।

ঘটনাটি গোপালনগর থানা এলাকার চৈতিপাড়া। অভিযোগ, সোমবার গভীর রাতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে প্রচার সেরে ফেরার সময় তপশিলি সংলাপের গাড়ির উপর হামলা চালানো হয়। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের উপস্থিতিতেই এই হামলা হয় এবং দু’দফা গুলি চালানো হয়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: পোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির

এই ঘটনায় আহত দুই কর্মীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের তরফে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার-সহ ১০ জনের বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার দাবি করেছেন, তিনিই আক্রান্ত হয়েছেন। তাঁর কথায়, “প্রচার সেরে ফেরার সময় চৈতিপাড়া ব্রিজের কাছে তৃণমূলের দুষ্কৃতীরা আমার উপর হামলার জন্য ওত পেতে ছিল। আমার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।” তিনি আরও দাবি করেন, বিজেপির করা অভিযোগ ঢাকতেই তৃণমূল এই ‘মিথ্যা অভিযোগ’ তুলছে।পুলিশ সূত্রে খবর, দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত অভিযোগ।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This