9.9 C
New York

গুলির বদলা গুলি! বঙ্গে ভোটপ্রচারে উসকানিমূলক মন্তব্য হিমন্তের

Must Read

ওয়েব ডেস্ক: জলপাইগুড়িতে ভোটপ্রচারে (Himanta Biswa Sharma Campaigning in Jalpaiguri) ফের উসকানিমূলক মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sharma)। সরাসরি হুঁশিয়ারি, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।২০১১ সালে ক্ষমতায় এসে তৃণমূল গ্লোগান তুলে ছিল ‘বদলা নয়, বদল চাই।’গণতান্ত্রিক উপায়ে বারবার বদলার বার্তা দিয়েছে তৃণমূল। তবে ভোটপ্রচারে এসে বিজেপির তারকা প্রচারক হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) মুখে ফের শোনা গেল উসকানিমূলক মন্তব্য। যা নিয়ে সমালোচনার ঝড়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, মুখ্যমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে ব্যস্ত থাকেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘রাম’ বা ‘দুর্গা’র নাম শোনা যায় না, তিনি সারাদিন শুধু মোদি-শাহর নাম জপেন। অসমের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, গত তিন দিন ধরে মমতা তাঁর নাম নিতে শুরু করেছেন এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলাও করেছেন।আমাকে একটা গুলি মারলে কী আমি চুপ করে থাকব। বিজেপিকে একটা গুলি চালালে, আমি ২টো গুলি চালাব। বাংলায় থানা থাকলে, অসমেও পুলিশ আছে। টক্কর হবে সমানে সমানে। হিমন্তের এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলার সমস্ত গুন্ডাদের বলছি, ২৯ তারিখের মধ্যে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। না হলে বিজেপি আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জয়প্রকাশ মজুমদার বলেন, “একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি খোলাখুলি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। এর থেকে খারাপ রাজনীতি আর কিছু হতে পারে না। এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব?মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “ওরা কী ভাবছে, যা খুশি তাই করবে?

আরও পড়ুন: ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?, মোদির হাতে ঝালমুড়ির ঠোঙা দেখে মমতার তোপ

Latest News

কোনও রকমের অশান্তির ঘটনা ঘটলে চাকরি থাকবে না! ওসি এবং এসডিপিও-দের হুঁশিয়ারি কমিশনের

কলকাতা: ভোটের কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না, বারবার এই হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সোমবার...

More Articles Like This