27.1 C
Kolkata

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখা নেই! ‘এম পি নিখোঁজ’ পোস্টার ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ায়

Must Read

কোলাঘাট – নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলি (Abhijit Gangopadhyay) । ভোট প্রচারে দেখা নেই এলাকার সাংসদের, পড়ল একাধিক নিখোঁজ পোস্টার,  রাজনৈতিক চাঞ্চল্য। বিধানসভা ভোটের (2026 Assembly Election)  প্রচারের আর মাত্র এক দিন বাকি। তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেলল পূর্ব পাঁশকুড়া বিধানসভার (Panskura Assembly)  অন্তর্গত জশাড় গ্রামে। জশাড় ব্রিজের গায়ে একাধিক পোস্টার লাগানো রয়েছে।

পোস্টারে লেখা রয়েছে “মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,  এমপি তমলুক লোকসভা। এই চাঞ্চল্যকর পোস্টার পড়ার পর থেকে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির  সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে। তবে এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লেখা নেই।

আর এই পোস্টার  ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজি কটাক্ষ করে বলেন,  লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকার মানুষ ওনাকে চোখে দেখেছেন তা হাতেগুনে বলা যাবে। ভোটে জেতার পর কি উন্নয়ন কোলাঘাটের জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি। যদিও বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আমার বিরোধী হলেও সাংসদ হিসেবে অভিজিৎ বাবুর উচিত ছিল প্রার্থীর হয়ে একটা দিন হলেও প্রচার করা। তা কিন্তু কেউই দেখতে পায়নি সাংসদের উপস্থিতি। যদিও বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন-  ভোটের মুখে গ্রেফতার হতে পারে ৮০০ তৃণমূল কর্মী! কমিশনে জমা পড়ল নাম!

তবে  সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, এই পোস্টার ফেলা তৃণমূলেরই চক্রান্ত। অভিজিতবাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন। আমার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনও দু’দিন বাকি আছে নির্বাচনী প্রচারের। এর মধ্যে আসলেও উনি আসতে পারেন। সব মিলিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোস্টার পড়েছে তা নিয়ে কোলাঘাট এলাকায় এখন জোরদার চর্চা শুরু হয়েছে।

Latest News

More Articles Like This