পয়লা বৈশাখে প্রভাত রায়ের ঘরে এল ‘রায়বাঘিনী’, মা হলেন একতা

Must Read

কলকাতা: বৈশাখের পয়লা দিনেই সিনেপাড়ায় এল সুখবর। মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা করলেন একতা ভট্টাচার্য (Ekta Bhattacharjee)। বুধবার সকাল থেকে রাজ্যে যখন পয়লা বৈশাখের আনন্দ, তখন প্রভাত রায়ের (Probhat Roy) ঘরে নতুন সদস্যের আগমন। প্রথমবার দাদু হওয়ার স্বাদ পেলেন। আর সেই প্রেক্ষিতেই অভিনব পন্থায় নাতনি হওয়ার সুখবর ভাগ করে নিলেন উচ্ছ্বসিত প্রবীণ পরিচালক। প্রবীণ পরিচালকের শেয়ার করা পোস্টে উল্লেখ, ‘রায়বাঘিনী ঘরে এলো।’ পাশাপাশি এও জানালেন যে ঈশ্বর তাঁর ইচ্ছেপূরণ করেছেন।

টলিপাড়ায় নিজের কাজের জোরেই বেশ জনপ্রিয় নাম একতা। টলিপাড়ার পোস্টার গার্ল তিনি। টলিউডের সিংহভাগ সিনেমার পোস্টারই প্রাণ পায়, একতার তুলির টানে। দীর্ঘদিনের প্রেমিককেই বিবাহ করেছিলেন একতা। আর এবার, শুরু করলেন তাঁর জীবনের নতুন ইনিংস।মা হলেন একতা। সোশ্যাল মিডিয়ায় একতার মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছেন, প্রবীণ পরিচালক প্রভাত রায়। ইন্ডাস্ট্রিতে একতার আরও এক পরিচয়, তিনি প্রভাত রায়ের কন্যা!তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় একতার মা হওয়ার খবর শেয়ার করে নেন। দাদু হলেন প্রভাত রায় আর জীবনের নতুন ভূমিকায় অবর্তীর্ণ হলেন, টলিউডের ‘পোস্টার গার্ল’। সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টি একটি পোস্টারের মাধ্যমেই শেয়ার করে নিয়েছিলেন একতা। সেখানে দেখা গিয়েছিল, একটি খেলনা ঘোড়ার ছবি। আর আজ শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সেই খেলনা ঘোড়ার ওপরেই বসে রয়েছে একটি পুতুল। মেয়ে পুতুল। ওপরে লেখা, ‘রায়বাঘিনী এল ঘরে’।প্রভাত রায়ের মন্তব্য, “নববর্ষের শ্রেষ্ঠ উপহার। জীবনের শ্রেষ্ঠ উপহার। নাতনি চেয়েছিলাম, উপরওয়ালা আশাপূরণ করলেন। দাদু হলাম, আয়ু আরেকটু বাড়ল।” পরিচালকের পোস্টেই একতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন স্বজন-বন্ধুরা।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This