‘মুখে লিউকোপ্লাস্ট কেন?’ আরামবাগ থেকে মোদিকে টার্গেট মমতার

0
36

আরামবাদ: কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা। তার দাবি, ভবিষ্যতে যুদ্ধ হলে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, কেন পাকিস্তান হুমকি দিলেও চুপ করে রয়েছে ভারত। পাকিস্তানকে দিয়ে বাংলাকে হুমকি দেওয়া হচ্ছে। তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখেন মোদিবাবু?’, বুধবার আরামবাগের জনসভা (Mamata in Arambagh Election Campaign) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ SIR নিয়েও বিজেপি এবং কমিশনকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি দাবি করেন, এতগুলো মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। এটার বিরুদ্ধে আবার কোর্টে যাওয়া উচিত। পাশাপাশি তাঁর প্রশ্ন, কেন ট্রাইবুনালে আবেদন করার সুযোগ না দিয়ে প্রথম ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেওয়া হল? তিনি বলেন, ‘লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস-এর লোক, ত্যাগী থেকে ভোগী হয়ে গিয়েছে। তাঁরা আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে। একবারে দেবেন না। এই ভুলটা করবেন না। ভোটের পর সব টাকা তুলে নেবে।’আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, এবার যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে তা সাংঘাতিক। এত মানুষের নাম কেটেছে। দেখে দেখে উকুন বাদ দিয়েছে। মা বোনেদের নাম বাদ। যার বাড়ি বসে মোটা ভাই খাবার খেয়েছিলেন তাঁর নাম বাদ। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রচনায় যে সবথেকে বেশি সাহায্য করেছে তাঁর পরিবারের নাম বাদ।মমতা বলেন, কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন? মানুষ যদি ভোটই দিতে না পারে এসবের দরকার কী? তারপর ফ্রোজেন করে দিল। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। মানুষের নাম তোলার অধিকার আছে। জানার অধিকার আছে।

আরও পড়ুন: কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির বাজি রাকেশ সিং

তিনি দাবি করেন, বিজেপি বাইরে থেকে লোক আনছে। নিজেদের কোনও লোক নেই। তাই তিনি এলাকাবাসীদের সতর্ক করে বলেন, ‘রেলে লোক ঢোকাবে, বাসে করে লোক ঢোকাবে। সতর্ক থাকবেন।’এছাড়া এদিন তিনি আবার ঘোষণা করলেন, সব কেন্দ্রে তিনিই প্রার্থী। তিনিই কাজ করবেন। তিনিই সব সমস্যার করে দেবেন সমাধান।এছাড়া সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষাকেও আক্রমণ করলেন মমতা। তাঁর দাবি, মালিকের টাকায় তৈরি দেওয়া রিপোর্ট। বিজেপির তৈরি করা রিপোর্ট। এগুলিতে যেন কোনও মানুষ বিশ্বাস না করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here