29 C
Kolkata

১৩ বছর পর জেল মুক্তি সুদীপ্ত সেনের, কবে জামিন?

Must Read

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোটের (West Bengal Assembly 2026)  আগে চাঞ্চল্য! দীর্ঘ ১৩ বছরের কারাবাস জীবন কাটিয়ে অবশেষে জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা (Sarda Karta) সুদীপ্ত সেন (sudipto sen) ।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ রায় ঘোষণা করে, তাকে রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় জামিন দিয়েছে। ফলে তার জেল থেকে বেরোনোর কোনও আইনি বাধা রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। আগামীকাল (বৃহস্পতিবার) সম্ভবত জেল থেকে ছাড়া পাবেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন।

আরও পড়ুন-  ‘মুখে লিউকোপ্লাস্ট কেন?’ আরামবাগ থেকে মোদিকে টার্গেট মমতার

বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন। ভোটের আগেই সারদা কর্তার জেলমুক্তি ঘিরে চাঞ্চল্য। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করে, রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় জামিন দেওয়া হয়েছে।

সিবিআইয়ের (CBI)  হাতে মোট ৭৬টি মামলা ছিল। কেন্দ্রীয় এজেন্সির সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বারাসতে দুটি মামলায় জেলবন্দি ছিলেন। এই দুই মামলাতেই জামিন মঞ্জুর করেছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, ৩৮৯ মামলা হয়েছিল সারদার বিরুদ্ধে। এই মামলায় ২০১৩ সালের ২৭ এপ্রিল সারদাকর্তা সুদীপ্ত সেনকে গ্রেফতার করে বিধাননগর থানার মামলায়। ৭৬টি মামলা হাতে নেয় সিবিআই। তারা সব কিছু মিলিয়ে চারটি মামলা দায়ের করে। বাকিগুলো রাজ্য পুলিশ চার্জশিট দেয়।

সেই চার মামলায় জামিন পান সুদীপ্ত। বেল বন্ড জমা দেন তিনি। তবে রাজ্য পুলিশের হাতে থাকা ৩০৮টি মামলার মধ্যে দু’টি আটকে ছিল। বারাসত থানার দু’টি মামলাও ঝুলেছিল। বুধবার হাই কোর্টে মামলাটি উঠলে, সব কটি মামলাতেই জামিন দেওয়া হল সুদীপ্তকে।

উল্লেখ্য, এক সময় মধ্য গগনে প্রতিপত্তি ছিল সারদাকর্তা সুদীপ্ত সেনের। ২০১৩ সালে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে পালিয়ে যাওয়ার পর, ওই বছরই কাশ্মীর থেকে তাদের গ্রেফতার করা হয়। তখন থেকেই দুজনে জেলে। ২০২৩ সালে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে ছাড়া পান দেবযানী।

 

 

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This