33.5 C
Kolkata

আইপিএল থেকেই টেস্টের জন্য ট্যালেন্ট খুঁজতে শুরু করল বোর্ড!

Must Read

ওয়েব ডেস্ক : বেশ কিছু সময় ধরে সাদা বলের ক্রিকেটে রাজত্ব করছে ভারত (India)। কিন্তু লাল বলের ক্রিকেটে খারাপ অবস্থা। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ (Test Series) হেরেছে টিম ইন্ডিয়া (Team India)। মোট পাঁচটি টেস্ট হারতে হয়েছে। সেই সমস্যা মেটাতে এবার আইপিএল (IPL) থেকেই ট্যালেন্ট খুঁজতে শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

অনেকেই মনে করেন, ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটাররা টি২০-র দিকে ঝুঁকছেন। এর মধ্যে রয়েছেন আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা। তাঁরাই হলেন টিম ইন্ডিয়ার (Team India) ভবিষ্যৎ। তবে সাদা বলের পাশাপাশি, লাল বলেও যাতে সড়গড় হতে শুরু করেন তাঁরা, তার জন্য ট্যালেন্ট স্পট করা শুরু করলেন ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সেন্টার অফ এক্সেলেন্স।

আরও খবর : রাজস্থানের বিরুদ্ধে খেলবেন হার্দিক? প্রকাশ্যে নতুন আপডেট

জানা যাচ্ছে, ঠিক করা হয়েছে, আইপিএলের পরেই ইনট্রা-সিওএ টুর্নামেন্ট শুরু করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই টুর্নামেন্ট হল চার দিনের লাল বলের ক্রিকেট। আগামী জুন-জুলাই মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা। তাতে খেলার কথা বৈভব ও আয়ুষদের।

জানা যাচ্ছে, এই টুর্নামেন্ট খেলবে মোট ৬৪ জন ক্রিকেটার। যাঁদের বয়স ২৫ বছরের কম, তাঁদেরকে নিয়েই খেলা হবে বলে খবর। যাতে ভবিষ্যতে ভারতীয় দলে টেস্ট ক্রিকেটারদেরকে নিয়ে কোনও সমস্যা না হয়, তার জন্য এমন প্রক্রিয়া শুরু করল বোর্ড। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএল পারফরম্যান্সের উপর নির্ভর করে এই ক্রিকেটারদেরকে বেছে নেওয়া হবে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত, উত্তরাখণ্ডে ধস–উত্তরপ্রদেশে বাড়ছে নদীর জল, মৃত ১০

কলকাতা: বর্ষার দাপটে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টিতে দিল্লি (Delhi) থেকে উত্তরাখণ্ড (Uttakhand), হিমাচলপ্রদেশ (Himachal Pradesh)...

More Articles Like This