ইরানের নিশানায় মার্কিন গোয়েন্দারা! CIA দফতরে হামলা তেহরানের

Must Read

ওয়েব ডেস্ক : এবার মার্কিন গোয়েন্দা দফতরে হামলা ইরানের (Iran)। এক মিনিটের ব্যবধানে পর পর দু’টি ড্রোন (Drone) হামলা চালাল তাহরান। ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করেছে, সৌদি আরবে অবস্থিত সিআইএ দফতরে (CIA Office) এই হামলা চালানো হয়েছে। শনিবার গভীর রাতে এই হামলা চালানো হয়। এক মিনিটের ব্যবধানে এই হামলাগুলি হয়। এই হামলায় মার্কিন গোয়েন্দা দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

মূলত, রিয়াধে রয়েছে আমেরিকার (America) গোয়েন্দা সংস্থা সিআইএ-র দফতর। সেটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। এতে মার্কিন গোয়েন্দা দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। তবে এই হামলায় কেউ প্রাণ হারিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবর : ইরানে রুদ্ধশ্বাস অভিযান ট্রাম্প সেনার! রাতের অন্ধকারে কীভাবে পাইলটদের উদ্ধার করল আমেরিকা?

তবে এই হামলা নিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, এই হামলায় সিআইএ দফতরের (CIA Office) কোনও ক্ষতি হয়নি। তবে মার্কিন প্রাশনের এক আধিকারিক এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইরানের হামলায় মার্কিন দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কড়া নিরাপত্তা থাকা সত্বেও কীভাবে এই ড্রোন হামলা চালাতে পারল ইরান, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্কিন ওই আধিকারিক দাবি করেছেন, এই হামলা যদি দিনের আলোতে হত, তাহলে প্রাণহানি ঘটতে পারত। এদিকে ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে, এই ঘটনা প্রমাণ করেছে, আমেরিকানরা যেখানেই থাকুননা কেন, তাঁদের নাগাল পাবে ইরান। এদিনে শনিবার মার্কিন কূটনীতিদের বাসভবনেও হামলার চেষ্টা করেছিল ইরান। তবে সেই হামলা রুখে দেওয়া হয়েছে বলে দাবি সৌদির।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগেই ভোটের দামামা, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন

ওয়েব ডেস্ক : পুজোর আগেই রাজ্যে ফের ভোটের (Vote) হাওয়া। সোমবার নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের...

More Articles Like This