29 C
Kolkata

সিকিমে বিপর্যয়! ধস নামল লাচেন রোডে, আটকে বহু পর্যটক

Must Read

ওয়েব ডেস্ক : এপ্রিলের শুরুতে তীব্র গরম বাংলায়। নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে অনেক পর্যটক সিকিমের (Sikkim) দিকে ঘুরতে য়াওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু, তাদের জন্য খারাপ খবর। রবিবার ভোরে নর্থ সিকিমে নামল ধস (Landslide)। যার ফলে ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

জানা যাচ্ছে, লাচেন (Lachen) যাওয়ার পথে তারেম চু খোলার কাছে এই ধস নেমেছে। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। সেখানে এমন ভয়াবহ অবস্থা যে, সাধারণ মানুষ পায়ে হেঁটেও যেতে পারছেন না। মূলত, গত কয়েকদিন ধরে সিকিমে (Sikkim) বৃষ্টি হচ্ছিল। তার ফলেই এই ধস নামে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে পর্যটন ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এদিকে ২০২৩ সালে সিকিমের দক্ষিণ লোনার্ক হিমবাহ হ্রদ ভেঙে গিয়েছিল। সেই প্রাকৃতিক বিপর্যের কারণে লাচেন দীর্ঘদিন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু দু’বছর পর সেই রাস্তা টিক করা হয়েছিল। কিন্তু আবার সেই রাস্তায় ধস নামল।

আরও খবর : হিন্দু পরিচয়ে বিয়ে, পরে ধর্ষণ-ধর্মান্তরের অভিযোগ!

এর আগে গত মার্চে লাচেন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছিল। যার ফলে অনেক পর্যটক আটকে পড়েছিলেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন সিকিমের গ্যাংটক, মঙ্গন, সোরেং সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। মঙ্গনের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে জানানো হয়েছে, বুধবারের পর সিকিমের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বেশি বৃষ্টি হতে পারে গ্যাংটক ও মঙ্গন এলাকায়। তবে যদি বৃষ্টি (Rain) জারি থাকে তাহলে পর্যটন শিল্প আগামী কয়েক দিনে বড় ক্ষতি হতে পারে। এমনই আশঙ্কা করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This