ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই বিরাটের সামনে একাধিক রেকর্ড

Must Read

ওয়েব ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার তিরুবনন্তপুরমে শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। এই ম্যাচে মাত্র ৫৯ রান করলেই ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বিরাট।

এখন পর্যন্ত ৩১৪টি ম্যাচের ৩০২ ইনিংসে বিরাটের সংগ্রহ ১৪,৯৪১ রান। তাঁর ব্যাটিং গড় ৫৮.৫৯। রয়েছে ৫৪টি শতরান এবং ৭৯টি অর্ধশতরান। ওয়ানডেতে (ODI) ১৫ হাজার রান পূর্ণ করতে পারলে শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন তিনি।

আরও খবর :  সিন্ধুর বিদায়, এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভরাডুবি ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বিরাটের (Virat Kohli) রেকর্ড বেশ উজ্জ্বল। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে তাঁর সংগ্রহ ২,২৬১ রান। ব্যাটিং গড় ৬৬.৫০। রয়েছে ৯টি শতরান এবং ১১টি অর্ধশতরান। ফলে রবিবারের ম্যাচে আরও একটি শতরানের সম্ভাবনাও থাকছে। তিরুবনন্তপুরমও বিরাটের জন্য বিশেষ সৌভাগ্যের মাঠ। এই মাঠে এখনও পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন তিনি এবং কোনও ম্যাচেই আউট হননি। তাঁর সংগ্রহ ১৯৯ রান। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠেই ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট।

এর পাশাপাশি লিস্ট-এ ক্রিকেটে সচিনের ৬০টি শতরানের রেকর্ড ভাঙতেও এগিয়ে রয়েছেন বিরাট (Virat Kohli)। বর্তমানে তাঁর লিস্ট-এ শতরানের সংখ্যা ৫৯। অর্থাৎ আরও দুটি শতরান করলেই সচিনকে টপকে যাবেন তিনি। দেশের মাটিতে আন্তর্জাতিক শতরানের ক্ষেত্রেও শচীনের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বিরাটের সামনে। ঘরের মাঠে তাঁর শতরানের সংখ্যা ৪১, সচিনের ৪২।

ওয়ানডেতে দেশের মাটিতে সর্বাধিক রানের ক্ষেত্রেও শচীনকে টপকানোর খুব কাছে বিরাট। ঘরের মাঠে শচীনের সংগ্রহ ৬,৯৭৬ রান। বিরাটের রয়েছে ৬,৮৬৭ রান। অর্থাৎ আর ১১০ রান করলেই এই তালিকাতেও শচীনকে ছাপিয়ে যাবেন তিনি। চলতি বছর ছয়টি ইনিংসে বিরাটের সংগ্রহ ৩৮৪ রান। গড় ৬৪.০০, সঙ্গে রয়েছে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান।

Latest News

এশিয়ান গেমসের দশম দিনে ৮টি পদক ভারতের, হল ইতিহাস  

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের দশম দিনে (২৮ সেপ্টেম্বর) আটটি পদক জিতল ভারত। এর মধ্যে অ্যাথলেটিক্সে এল ছ’টি পদক। নাগোয়ায়...

More Articles Like This