সবুজসাথীর বদলে ‘সারথি’, অষ্টম শ্রেণিতেই পড়ুয়াদের সাইকেল দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের স্কুলপড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্পে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। ‘সবুজসাথী’ নাম বদলে নতুন নাম দেওয়া হয়েছে ‘সারথি’ (Sarathi)। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে নতুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগে নবম শ্রেণিতে ওঠার পর পড়ুয়ারা সাইকেল পেতেন। নতুন ব্যবস্থায় অষ্টম শ্রেণিতেই সাইকেল দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারের দাবি, নতুন প্রকল্পে শুধু নাম ও প্রতীক বদল নয়, সাইকেলের গুণমানেও পরিবর্তন আনা হয়েছে। সাইকেলে উপযুক্ত আলো ও উন্নত মানের টায়ার দেওয়ার পাশাপাশি মান পরীক্ষার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘কথা দিয়েছিলাম, নতুন প্রকল্প চালু হবে। শুধু নাম-লোগো পরিবর্তন নয়, গুনমান পরীক্ষার ব্যবস্থা থাকবে। সাইকেলে উপযুক্ত আলো এবং টায়ারের ব্যবস্থা হয়েছে, মান বাড়ানো হয়েছে। স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটা আমরা করেছি।”

আরও খবর :  বাংলায় ‘স্লিপার সেল’ তৈরির অভিযোগ, একাধিক জায়গায় NIA-র তল্লাশি

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সারথি’ প্রকল্পের আওতায় প্রায় ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়া সুবিধা পাবে। তাঁর বক্তব্য, আগের প্রকল্প বন্ধ না করে নতুন নামে তা চালু করা হচ্ছে এবং পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

এদিন অনুষ্ঠানের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজেও অংশ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে সাইকেল তৈরির ক্ষেত্রে স্থানীয় উৎপাদনের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগে সাইকেলের কিছু যন্ত্রাংশ বাইরে থেকে এনে এখানে তৈরি করা হত। ভবিষ্যতে রাজ্যের মধ্যেই সাইকেল তৈরির ব্যবস্থা গড়ে তোলার জন্য কারখানা তৈরিতে জমি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Latest News

কবে প্রকাশিত হবে ২০২৭ বিশ্বকাপের সূচি? সামনে এল বড় খবর

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের (Cricket world cup 2027) সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার...

More Articles Like This