ওয়েব ডেস্ক : লখনউয়ের (Lucknow Super Giants) বিরুদ্ধে দুর্দান্ত হাফসেঞ্চুরি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) উর্ভিল প্যাটেলের (Urvil Patel)। আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির (Half Century) রেকর্ডকে ছুঁয়ে ফেললেন তিনি। ১৩ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল যশস্বী জয়সওয়ালের কাছে। এবার রেকর্ডকেই ছুঁয়ে ফেললেন উর্ভিল।
এদিন ম্যাচ ছিল চেন্নাইয়ের চিপকে। প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ২০৩ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আর শুরুতেই রুতুরাজ গায়কোয়ার ও সঞ্জু স্যামসন চেন্নাইয়ের জন্য প্রথমেই শক্ত মঞ্চ দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু এর পরেই মাঠে নেমে তাণ্ডব শুরু করেন উর্ভিল প্যাটেল (Urvil Patel)। ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু সব থেকে বড় বিষয় হল তিনি তাঁর হাফ সেঞ্চুরি করেন ১৩ বলে। তবে ১২ বলে হাফসেঞ্চুরি করার সুযোগ ছিল তাঁর কাছে। কিন্তু সেই সুয়োগ হারান তিনি।
আরও খবর : ম্যাচ হেরেও নয়া রেকর্ড বৈভবের!
এর আগে ২০২৩ সালে যশস্বী জয়সওয়াল ১৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে একটুর জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না তিনি। তবে যশস্বীকে ছুঁয়ে ফেলেছেন তিনি। এই রেকর্ড গড়ার পর সিএসকে ব্যাটার চিরকুট দেখিয়ে সেলিব্রেশন করেন। যাতে লেখা ছিল, ‘বাবা, এটা তোমার জন্য।’ উল্লেখ্য, উর্ভিলের (Urvil Patel) উত্থানের নেপথ্যে ছিলেন তাঁর বাবাই। ছেলের ৪ বছর বসয় থেকেই তাঁকে তৈরি করেছিলেন মুকেশ প্যাটেল।
বলে রাখা দরকার, এই বিধ্বংসী প্রথমবার করেননি উর্ভিল (Urvil Patel)। ২০২৪-এ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি। তা করেছিলেন মাত্র ২৮ বলে। ত্রিপুরার বিরুদ্ধে এই ম্যাচে ৭টা চার ও ১২টা ছয় মেরেছিলেন তিনি।
দেখুন অন্য খবর :
