14 C
New York

‘আজ আমাদের পাশে কেউ নেই, কাল আপনাদের পাশেও কেউ থাকবে না’, বাংলাদেশের নির্যাতিত পুলিশ কর্মকর্তাদের আবেগঘন চিঠি ঘিরে চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পুলিশ সপ্তাহ (Police Week 2026) শুরুর আগেই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে লেখা এক আবেগঘন ‘খোলা চিঠি’ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নিজেদের ‘নির্যাতিত ও হয়রানির শিকার’ দাবি করা একদল পুলিশ কর্মকর্তা এই চিঠিতে সহকর্মীদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, “আমাদের পক্ষে থাকতে না পারুন, অন্তত বিপক্ষে অবস্থান নেবেন না।”

চিঠিটি পুলিশ সদর দফতর-সহ দেশের বিভিন্ন থানা ও ইউনিটে পৌঁছেছে বলে দাবি করা হলেও, পুলিশের শীর্ষস্তরের কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। তবে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ করে খবরে কার্যত শিলমোহর দিয়ে জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তাঁরা চিঠিটি পেয়েছেন।

আরও পড়ুন: ৭০-এর বেশি মানুষকে হত্যা, দায় স্বীকার আল-কায়দার

চিঠিতে জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে দাবি করা হয়েছে, তৎকালীন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা শুধুমাত্র ‘চেইন অব কমান্ড’ মেনে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের পর তাঁদের বিরুদ্ধে “মিথ্যা মামলা”, “হয়রানি” ও “বানোয়াট চার্জশিট” দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

চিঠিতে আরও লেখা হয়েছে, “আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি। সময় বড় নির্দয়, সে কাউকে ছেড়ে দেয় না।” সহকর্মীদের উদ্দেশে চিঠিতে আবেদন জানানো হয়েছে, রাজনৈতিক পালাবদলের হাতিয়ার না হয়ে পেশাগত সংহতি বজায় রাখতে। সেখানে বলা হয়েছে, “পুলিশ সবার জন্য হলেও পুলিশের জন্য কেউ না। তাই বলে কি পুলিশও পুলিশের প্রতিপক্ষ হয়ে যাবে?”

এমনকী জুলাই আন্দোলনের সময় পুলিশের হামলার প্রসঙ্গও উঠে এসেছে ওই চিঠিতে। লেখকদের দাবি, আন্দোলনের সময় ৪৪ জন পুলিশ নিহত হয়েছেন। অথচ, হত্যার বিচার এখনও মেলেনি। পাশাপাশি, বর্তমানে জেলে রয়েছেন বহু পুলিশকর্তা। তাদের মধ্যে অনেকেই দেশ ছেড়েছেন। অনেকে আবার আত্মগোপনও করেছেন বলে দাবি উঠেছে।

ভাইরাল চিঠিতে স্পষ্ট ক্ষোভ ও হতাশার সুর। সহকর্মীদের সতর্ক করে জানানো হয়েছে, “মিথ্যা মামলা, সাজানো সাক্ষী আর উদ্দেশ্যপ্রণোদিত চার্জশিটে নিজের সহকর্মীকে বলি দেবেন না।”

উল্লেখ্য, চিঠিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রশাসনের নানা মহলে জোর জল্পনা। যদিও সরকার বা ওপার বাংলার পুলিশ মহলের তরফ থেকেও এই বিষয়ে মেলেনি কোনও অনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

Latest News

মাতৃদিবসে ছেলের হাতেই……! চাঞ্চল্য উত্তরপ্রদেশে

ওয়েব ডেস্ক : ভয়াবহ ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে (Uttarpradesh)। মাতৃদিবসেই (Mother's Day) ছেলের হাতে খুন হতে হল 'মা'কে। এমনকি...

More Articles Like This