30.8 C
Kolkata

বিশ্বকাপ শেষ হলেই ফের কলকাতায় মেসি? জল্পনা উসকে ফেসবুক পোস্ট শতদ্রু দত্তর

Must Read

ওয়েব ডেস্ক: ফুটবলপ্রেমীদের শহর কলকাতায় (Kolkata) আবারও কি পা রাখতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)? সেই জল্পনাই নতুন করে উসকে দিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে মেসি-ভক্তদের মধ্যে ফের আশার সঞ্চার হয়েছে। শতদ্রু তাঁর পোস্টে জানিয়েছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি মায়ামি যাচ্ছেন। পাশাপাশি কলকাতার ফুটবলপ্রেমীদের উদ্দেশে তিনি ভরসা রাখতে বলেছেন এবং লিখেছেন, সর্বশক্তি দিয়ে তিনি ‘তাঁকে’ কলকাতায় আনার চেষ্টা করবেন।

যদিও পোস্টে সরাসরি নাম উল্লেখ করা হয়নি, তবে কমেন্ট এবং প্রতিক্রিয়াগুলি থেকে স্পষ্ট যে ‘তাঁকে’ বলতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকেই বোঝানো হয়েছে। বর্তমানে মেসি খেলছেন ইন্টার মায়ামির হয়ে। আগামী ১৯ জুলাই শেষ হবে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। বিশ্বকাপের পর তিনি ক্লাব ফুটবলে ফিরবেন। সেই সময়েই মায়ামিতে গিয়ে মেসির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন শতদ্রু।

আরও পড়ুন: টাকার অভাবে ছেলের খেলা দেখতে পারেননি মা! ভোজিনহার মায়ের জন্য ‘মানবিক’ হল ট্রাম্পের দেশ

উল্লেখ্য, এর আগেও মেসিকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৪ সালের জুন মাসে শতদ্রু দত্ত মায়ামিতে গিয়ে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির সঙ্গে বৈঠক করেছিলেন। তবে নিরাপত্তা সংক্রান্ত জটিলতা এবং সূচির সমস্যার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফলে মেসির সম্ভাব্য কলকাতা সফর শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এবার অবশ্য নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়টি আবার সামনে এসেছে। শতদ্রুর দাবি, তিনি নতুন করে উদ্যোগ নিচ্ছেন এবং মেসিকে কলকাতায় আনার সম্ভাবনা খতিয়ে দেখবেন।

এদিকে মাঠেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। সদ্য আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এটি তাঁর কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক। সেই পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নেমে মেসি আবারও দেখিয়ে দিয়েছেন, বড় মঞ্চের চাপ সামলাতে তিনি কতটা দক্ষ। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছে। প্রথম ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্স সেই আশাকেই আরও উজ্জ্বল করেছে। এমন পরিস্থিতিতে যদি বিশ্বকাপ শেষে সত্যিই কলকাতায় আসেন মেসি, তাহলে শহরের ফুটবলপ্রেমীদের উন্মাদনা যে নতুন উচ্চতায় পৌঁছবে, তা বলাই বাহুল্য।

দেখুন আরও খবর:

Latest News

আমাকে হত্যা করা হলে তেহরানে নজিরবিহীন হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে (Middle East) নতুন করে উত্তেজনা বাড়ার আবহে ইরানকে (Iran) কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

More Articles Like This