বাংলার রাস্তা-অ্যাভিনিউ-সেতুর নাম বদলাতে কমিটি, চেয়ারম্যান কার্তিক মহারাজ, কী কী বিষয় খতিয়ে দেখা হবে?

Must Read

কলকাতা: বাংলার বিভিন্ন রাস্তা, সড়ক, অ্যাভিনিউ এবং সেতুর নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্যস্তরে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করল পশ্চিমবঙ্গ সরকার (BJP)। শুক্রবার মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায় কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ (Kartik Maharaj) নামে পরিচিত।

কমিটিতে রয়েছেন তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব, পূর্ত দফতরের সচিব, কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব এবং ড. বিষ্ণুপদ দত্ত। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের যুগ্মসচিব পদমর্যাদার নীচে নন—এমন একজন আধিকারিককে সদস্য-সচিব করা হবে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন সরকারি দফতর, পুরসভা, স্থানীয় প্রশাসন এবং অনুমোদিত সংস্থার তরফে আসা নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাব পরীক্ষা করবে এই কমিটি। কোনও জায়গার নামের ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পুরনো ঐতিহাসিক বা প্রচলিত নাম ফিরিয়ে আনার প্রস্তাবও বিবেচনা করতে পারবে কমিটি।

নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে একই ধরনের নামের পুনরাবৃত্তি হচ্ছে কি না, সাধারণ মানুষের সুবিধা, এলাকার ভৌগোলিক পরিচিতি এবং নামের ধারাবাহিকতাও বিবেচনায় রাখা হবে। কোনও বিশিষ্ট ব্যক্তির অবদান, ঐতিহাসিক ঘটনা অথবা সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্ব পাবে।

প্রয়োজনে ইতিহাসবিদ, বিশেষজ্ঞ, স্থানীয় প্রশাসন এবং ঐতিহ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের মতামত নেওয়া যাবে। প্রতিটি প্রস্তাব নিয়ে যুক্তিসঙ্গত সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে কমিটি।

তবে নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আইনগত ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। বিশেষ করে কলকাতা পুরসভার আওতাধীন রাস্তার ক্ষেত্রে কলকাতা পুর আইন, ১৯৮০ এবং প্রচলিত নামকরণ বিধি মেনে চলতে হবে।

কমিটির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেবে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। কত দিন এই কমিটি কার্যকর থাকবে, তা পরবর্তীতে রাজ্য সরকার নির্ধারণ করবে।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This