বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

Must Read

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের (Babar Azam) দল। বাবর নিজে ৭৬ রানের ভালো ইনিংস খেললেন। শান মাসুদ (Shan Masood) অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন। ১৪৮ বলে ৯৫ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। দুর্ভাগ্য তাঁর, গাস অ্যাটকিনসনের বলে তাঁর যে ক্যাচ ড্যান লরেন্স নিলেন, তা রোজ রোজ দেখা যায় না।

প্রথম ইনিংসে ১৩৩ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। জবাবে ৪৫৩ রানের বড় স্কোর খাড়া করে ইংল্যান্ড। মনে করা হচ্ছিল, ইনিংসে হারবে বাবরের দল। এই সিরিজে তাদের ব্যাটিংয়ের যা নমুনা তাতে এরকমটা আশা করা অমূলক নয়। কিন্তু তৃতীয় দিনে মানসিক কাঠিন্য দেখালেন পাক ব্যাটাররা।

আরও পড়ুন: বায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের

দ্বিতীয় ইনিংসে শুরু ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট চলে গিয়েছিল পাকিস্তানের। কিন্তু শুক্রবার শান মাসুদ এবং আজান ওয়েইস লড়াই করলেন। ব্যক্তিগত ৫৯ রানের মাথায় আজান প্যাভিলিয়নে ফেরার পর মাসুদের সঙ্গে জুটি বাঁধলেন বাবর। দুই অভিজ্ঞ ব্যাটার ৮৯ রানের পার্টনারশিপ গড়লেন। তারপর বাবরের সঙ্গে পাক ইনিংসের হাল ধরলেন সাউদ সাকিল। তাঁদের জুটিতে এল ৬৪ রান।

এখন নবাগত উইকেটকিপার ব্যাটার মুহম্মদ গাজি ঘোরিকে নিয়ে খেলছেন সাকিল। ইংল্যান্ডের থেকে পাকিস্তান এখনও ১৮ রানে পিছিয়ে। হাতে আর পাঁচ উইকেট তবে, এই জুটি ভেঙে গেলে আর কত রান উঠবে তা নিয়ে সন্দেহ আছে। এ ম্যাচে এখনও ইংল্যান্ডই পরিষ্কার ফেভারিট। যদি অন্যরকম ফলাফল হয় তবে তা অঘটন। তবে পাকিস্তান অন্তত এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং থেকে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This