31.1 C
Kolkata

কলম্বিয়া ছেড়ে মেক্সিকোতে! বিশ্বমঞ্চ কাঁপাচ্ছেন এই তারকা ফুটবলার

Must Read

ওয়েব ডেস্ক : নাম হুলিয়ান কিনিওনেস (Julian Quinones)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোল করেছিলেন মেক্সিকোর (Mexico) এই তারকা ফুটবলার। এর পর থেকে বেশ চর্চায় রয়েছেন তিনি। এমনকি তাঁর জন্মভূমি কলম্বিয়াকে (Colombia) নিয়েও জোর চর্চা চলছে। কারণ, কলম্বিয়ান-জাত এক ফুটবলার অন্য দেশের জার্সিতে গোল করার নজির গড়েছেন তিনি। তবে হুলিয়ানকে এই জায়গায় পৌঁছতে অনেক কষ্ট করতে হয়েছে।

কলম্বিয়ার ছোট্ট শহর মাগুই পায়ানে জন্ম নিয়েছিলেন হুলিয়ান কিনিওনেস (Julian Quinones)। ছোট থেকে ফুটবলের প্রতি টান ছিল তাঁর। এর জন্য বাড়ি থেকে পালিয়ে যেতেন তিনি। অনেক সময় খাওয়া জুটত না তাঁর। কিন্তু তাতে কী, মা আবার শর্টস সেলাই করে দিলেন, আবার ছুটতেন মাঠের দিকে। কোনও আধুনিক একাডেমি ছাড়াই শুধু বেঁচে থাকার তাগিদে ও স্বপ্ন পূরণের উপায় হিসেবে বেছে নিয়েছিলেন ফুটবলকে। প্রাক্তন প্রশিক্ষক সিজার ভ্যালেন্সিয়ার বলেছেন, ছোটবেলায় মাটিতে খালি পায়ে খেলার কঠিন দিন গুলো তাঁকে শক্তিশালী করে তুলেছে।

আরও খবর : কঙ্গোর বিরুদ্ধে ড্রয়ের পর রোনাল্ডোকে বেঞ্চে বসানোর পরামর্শ প্রাক্তন ফুটবলারের

তবে কলম্বিয়ায় তিনি যোগ্য মর্যাদা পাননি। তবে মেক্সিকো (Mexico) তাঁকে তা দিয়েছে। ২০১৬ সালে মেক্সিকোর ক্লাব ‘Tigres UANL’-এ যোগ দিয়ে ফুটবল কেরিয়ার শুরু করেন তিনি। এর পর মেক্সিকোর নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় দলের জার্সিও গায়ে উঠেছে। এই জার্সি গায়েই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভেঙে ইতিহাস গড়েছেন তিনি।

বলে রাখা দরকার ২০২১ সালে ‘Atlas F.C.’ তে যোগ দিয়েছিলেন কিনিওনেস (Julian Quinones)। তাঁর পারফরম্যান্সের জেরে ২০২১ সালে অ্যাপার্তুরা ও ২০২২ সালে ক্লাউসুরা জেতান তিনি। তাঁর পারফরম্যান্সের কারণে ২০২৪ সালে ১ কোটি ৬০ লক্ষ ডলারে সৌদি আরবের ক্লাব ‘Al-Qadsiah’-এ যোগ দেন তিনি। সৌদি আরবের প্রথম মরসুমেই ২৫ গোল করেছিলেন তিনি। এর পর ২০২৫-২৬ মরশুমে ৩১টি ম্যাচ খেলে করেছেন ৩৩টি গোল। মরসুমের শেষ ম্যাচে ‘Al-Ittihad’-এর বিরুদ্ধে দুর্ধর্ষ হ্যাটট্রিক করেছিলেন তিনি। এক সময় মেক্সিকোর ভরসা ছিল হুগো সানচেজ। তবে এখন এই দেশ এমন এক স্ট্রাইকার পেয়েছেন যে মেক্সিকোকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপ শেষ হলেই ফের কলকাতায় মেসি? জল্পনা উসকে ফেসবুক পোস্ট শতদ্রু দত্তর

ওয়েব ডেস্ক: ফুটবলপ্রেমীদের শহর কলকাতায় (Kolkata) আবারও কি পা রাখতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)? সেই জল্পনাই নতুন করে...

More Articles Like This