অবসরের জল্পনার মাঝেই নতুন চমক রোহিতের! এবার টিভির পর্দায় ‘হিটম্যান’

Must Read

ওয়েব ডেস্ক : রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই সম্পূর্ণ অন্য অবতারে সামনে এলেন ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’। ক্রিকেট মাঠের পর এবার বিনোদনের দুনিয়ায় পা রাখতে চলেছেন রোহিত। প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন টেলিভিশন শো-এর টিজার (Teaser)। এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

ভিডিওতে দেখা যাচ্ছে, শুটিং সেটে রীতিমতো অধিনায়কের ভূমিকায় রোহিত (Rohit Sharma)। ক্যামেরা কোথায় থাকবে, কীভাবে শুটিং হবে, তা নিয়ে সহকারীদের নির্দেশ দিচ্ছেন তিনি। মাঠে সতীর্থদের যেভাবে নেতৃত্ব দিতেন, সেই পরিচিত ভঙ্গিই ধরা পড়েছে নতুন ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোহিত লিখেছেন, ‘স্টেজ তৈরি, ক্যামেরা তৈরি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’

আরও খবর : আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

জানা গিয়েছে, নতুন অনুষ্ঠানের নাম হতে চলেছে ‘দ্য রোহিত শর্মা শো’ (The Rohit Sharma Show)। সোনি নেটওয়ার্কের টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এটি একটি পারিবারিক রিয়ালিটি শো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। চলতি বছরের মে মাসে আইপিএলের সময়ই এই অনুষ্ঠানের বিষয়ে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন রোহিত। তাঁর জনপ্রিয় মন্তব্য ‘কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা’ নিয়েও তখন মজার ছলে শো-এর প্রসঙ্গ তুলেছিলেন তিনি।

রোহিতের নতুন শো সামনে আসতেই অবশ্য অন্য প্রশ্নও উঠছে। ওয়ানডে বিশ্বকাপে তিনি সুযোগ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তার মধ্যেই বিনোদনের জগতে এমন বড় পদক্ষেপ দেখে অনেকেই ভাবছেন, তাহলে কি ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছেন রোহিত?

Latest News

২০২৯ লোকসভা নির্বাচনে বাড়বে বুথ, নতুন ইভিএম কেনার পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক : ২০২৯ সালের লোকসভা নির্বাচনে (loksabha Election) দেশে প্রায় ১৫.৩৮ লক্ষ ভোটকেন্দ্র হতে পারে। ২০২৪ সালের সাধারণ...

More Articles Like This