সুপ্রিম কোর্টে বাড়ল বিচারপতির সংখ্যা, ৩৪ থেকে অনুমোদিত সংখ্যা ৩৮, রাষ্ট্রপতির সিলমোহর

Must Read

ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতির অনুমোদিত সংখ্যা বাড়ানোর আইনে সম্মতি দিলেন রাষ্ট্রপতি। ‘সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী আইন, ২০২৬’-এ রাষ্ট্রপতির অনুমোদনের ফলে এবার প্রধান বিচারপতি-সহ শীর্ষ আদালতে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বেড়ে ৩৮ হল।

সুপ্রিম কোর্টে মামলার ক্রমবর্ধমান চাপের কথা মাথায় রেখেই এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩ অগস্ট লোকসভায় বিলটি অনুমোদিত হওয়ার পর রাজ্যসভাতেও তা পাশ হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজ্যসভায় আলোচনার সময় বিচারপতির সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

আরও খবর : ব্যাঙ্কের লকারেই উধাও ৫০ লক্ষের গয়না! কানপুরের ঘটনায় চাঞ্চল্য, কাঠগড়ায় ম্যানেজার-কর্মীরা

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে বিচারপতির (Judges) সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি গত ১১ মে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। মামলার চাপের পাশাপাশি সংবিধান বেঞ্চ গঠন হলে নিয়মিত শুনানির কাজেও প্রভাব পড়ে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। উদাহরণ হিসেবে সাম্প্রতিক একটি নয় সদস্যের সংবিধান বেঞ্চের প্রসঙ্গও উঠে আসে। এরপরই ১৭ মে সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়।

সংবিধানের ১২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতি এবং সংসদ নির্ধারিত সংখ্যক বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। বর্তমানে শীর্ষ আদালতে কর্মরত বিচারকের সংখ্যা ৩২, প্রধান বিচারপতিকে ধরেই। এর আগে ২০১৯ সালে বিচারপতির অনুমোদিত সংখ্যা বাড়িয়ে ৩৩ করা হয়েছিল, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে। নতুন আইনে সেই সংখ্যা আরও এক ধাপ বাড়ল।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This