35.2 C
Kolkata

অবসর নিচ্ছেন নয়্যার! কবে? নিজেই জানালেন জার্মানির গোলরক্ষক

Must Read

ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগেই নিজের অবসরের কথা জানালেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer)। ২০২৪ সালে ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর (Retirement) নিয়েছিলেন তিনি। কিন্তু নিজের দেশ জার্মানির (Germany) স্বার্থে অবসর ভেঙে ফের মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু, তিনি আর যে বেশিদন আন্তর্জাতিক ফুটবল খেলতে চান না, সেটা নিজেই জানালেন নয়্যার।

জার্মানির গোলরক্ষক জানায়েছেন, চলতি বিশ্বকাপ শেষ হলেই তিনি অবসর নিতে চান। সম্প্রতি সাংবাদিকদের সামনে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নয়্যার আরও বলেছেন, ২০২৪ সালে সব দিক ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। ইউরো খেলেই বিদায় জানাতে চেয়েছিলাম আন্তর্জাতিক ফুটবলকে। সেই সিদ্ধান্ত ঠিক ছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশের কথা ভেবে তাঁকে অবসর থেকে ফিরতে হয়েছিল। তবে মানসিক এবং শারীরিকভাবে আর ধকল নিতে পারছেন না বলে জানিয়েছেন নয়্যার।

আরও খবর : পা ভাঙল কানাডার মিডফিল্ডারের! নাটকীয় ম্যাচে হারল কাতার

নয়্যার (Manuel Neuer) আরও জানিয়েছেন, ‘গত দু’বছর ধরে আন্তর্জাতিক স্তরে খেলাটা বেশ চাপের মনে হয়েছে। তাই এটাই আমার শেষ প্রতিযোগিতা। আগামী দুই বছর পর পরবর্তী ইউরোতে খেলার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিন ধরে আমি এই বিষয়টি নিয়ে ভেবেছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়সূচক কোনও বিশেষ জার্সির কথা না ভেবে বরং প্রতিটি ম্যাচের দিকেই মনোযোগ দিতে চাই।’

এর পাশপাশি জার্মানির গোলরক্ষক জানিয়েছেন, এবার জার্মানির কাছে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। সেই সম্ভাবনাকেই এখন বাস্তবায়িত করতে চাই। অবশ্য শেষ কয়েকটা ম্যাচে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

রাতারাতি কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা

পশ্চিম বর্ধমান: আগাম কোনও সতর্কতা বা আলোচনা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধের (Factory Closed) নোটিস জারি করাকে কেন্দ্র করে উত্তেজনা...

More Articles Like This