শামির জন্য কি বন্ধ হচ্ছে টিম ইন্ডিয়ার দরজা? বুমরাহর বদলি ঘোষণা করে স্পষ্ট বার্তা নির্বাচকদের

Must Read

ওয়েব ডেস্ক : ভারতের টেস্ট দলে মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার অকিব নবি (Auqib Nabi)। এই সিদ্ধান্তের পর অনেকেরই মত, অভিজ্ঞ পেসার মহম্মদ শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ল।

মহম্মদ শামি (Mohammed Shami) শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। যদিও ঘরোয়া ক্রিকেটে ফিরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন শামি। গত সাতটি রঞ্জি ট্রফি ম্যাচে ৩৭টি উইকেট নেওয়ার পাশাপাশি তিনবার পাঁচ উইকেটও নিয়েছেন তিনি। তবুও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি তিনি।

আরও খবর : অলিম্পিকে সোনা জিতলেই ১ কোটি টাকা! আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বাড়াল কেন্দ্র

প্রধান নির্বাচক অজিত আগরকর আগেই জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট খেলার মতো শারীরিক ফিটনেস এখনও শামির নেই। অন্যদিকে, গত রঞ্জি মরশুমে দুরন্ত পারফরম্যান্স করে ৬০টি উইকেট নিয়েছেন অকিব নবি। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়েছেন তিনি।

ক্রিকেট মহলের একাংশের মতে, এই নির্বাচন স্পষ্ট করে দিচ্ছে যে এখন অভিজ্ঞতার চেয়ে পারফরম্যান্স এবং ফিটনেসকেই বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচক কমিটি। ফলে আবারও ভারতীয় টেস্ট দলে ফিরতে হলে শামিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি পূর্ণ ফিটনেসও প্রমাণ করতে হবে।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This