ভারতীয় দলে কি শেষ মহম্মদ শামির অধ্যায়? বিকল্প খুঁজে নিয়েছে বিসিসিআই!

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় দলে মহম্মদ শামির (Mohammed Shami) ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। ওয়েবসাইটের মতে, বোর্ডের নির্বাচকরা আগামী দিনের দল গঠনের লক্ষ্যে নতুন পেসারদের উপরই ভরসা রাখতে চাইছেন। সেই কারণেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নাকি আর রাখা হচ্ছে না অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের (BCCI) তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ওই ওয়েব সাইটের মতে, ভবিষ্যতের টেস্ট, একদিনের ক্রিকেট এবং বড় টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ জন তরুণ পেসারকে নজরে রাখা হয়েছে। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপের জন্য নতুন বোলিং আক্রমণ তৈরি করাই নির্বাচকদের মূল লক্ষ্য। সেই পরিকল্পনায় শামির জায়গা নেই বলেই দাবি করা হয়েছে।

আরও খবর : জল্পনার অবসান, ফ্রান্সের জাতীয় দলের কোচ হলেন জিনেদিন জিদান

মূলত, ৩৫ বছর বয়সি শামির (Mohammed Shami) ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ হল তাঁর ফিটনেস। গত কয়েক বছরে একাধিক চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। কিন্তু, তা সত্বেও ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন। এদিকে মহম্মদ সিরাজকে নিয়মিত সুযোগ দেওয়ার দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট বলে খবর।

বলে রাখা দরকার, রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৩৭টি উইকেট, সেমিফাইনালে ৮ উইকেট, বিজয় হাজারে ট্রফিতে ১৫টি উইকেট এবং আইপিএলেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাই প্রশ্ন উঠছে, শুধুমাত্র বয়স ও ফিটনেসের কারণেই কি জাতীয় দলের দরজা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে?

Latest News

ভোটার তালিকায় ‘অমিল’, সপরিবারে SIR নোটিস আডবানিকে!

নয়াদিল্লি: দিল্লির (New Delhi) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে নতুন করে চর্চা। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি-সহ...

More Articles Like This