টানা তৃতীয় কমনওয়েলথ সোনা মীরাবাঈর, নতুন রেকর্ডে উজ্জ্বল ভারত

Must Read

ওয়েব ডেস্ক : ডোপিং বিতর্কের মধ্যেই কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) স্বস্তির খবর ভারতীয় শিবিরে। রবিবার ৪৮ কেজি ভারোত্তোলন (Weightlifting) বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। এটি কমনওয়েলথ গেমসে তাঁর টানা তৃতীয় স্বর্ণপদক। এদিকে রুপোর পদক জেতেন ঋষিকান্ত সিং।

প্রতিযোগিতার শুরু থেকেই অন্য প্রতিযোগীদের থেকে এগিয়ে ছিলেন চানু (Mirabai Chanu)। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮২ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় সফল হন। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি তুলে গড়েন নতুন কমনওয়েলথ রেকর্ড।

আরও খবর : Exclusive : চাকরি থাকছে গম্ভীরের? বিসিসিআই রিভিউ মিটিং-এর উদ্দেশ্য ফাঁস!

এদিকে ক্লিন অ্যান্ড জার্কেও প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় দারুণ প্রত্যাবর্তন করেন মীরাবাঈ (Mirabai Chanu)। শেষ পর্যন্ত সব মিলিয়ে মোট ১৯০ কেজি ওজন তুলে স্বর্ণপদক নিশ্চিত করেন মণিপুরের এই তারকা ভারোত্তোলক।

২০১৮ সালের গোল্ড কোস্ট এবং ২০২২ সালের বার্মিংহ্যামের পর এবার গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সোনার পদক জিতে নিজের আধিপত্য বজায় রাখলেন মীরাবাঈ (Mirabai Chanu)। একই দিনে ভারতের হয়ে রুপোর পদক জেতেন ঋষিকান্ত সিংও।

দেখুন অন্য খবর :

Latest News

মোবাইল ডিভাইসের পরিচয় সুরক্ষায় কড়া আইন, আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ

দেবাশীষ সেনগুপ্ত মোবাইলের আইএমইআই নম্বর-সহ টেলিযোগাযোগের পরিচয় নম্বরে কারচুপি করলে এবার আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। টেলিযোগাযোগ আইন, ২০২৩...

More Articles Like This