বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল ফ্রান্সকে

Must Read

ওয়েব ডেস্ক: টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হল না কিলিয়ান এমবাপের (Kylian Mbappe)। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়েও হারতে হয়েছে ফ্রান্সকে (France)। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়লেন ফরাসি অধিনায়ক। জোড়া গোল করে লিওনেল মেসিকে (Lionel Messi) পিছনে ফেলে ফিফা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এলেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করে পিছিয়ে পড়েছিল ফ্রান্স (France)। বিরতির পর দলের হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এমবাপে। ৪৮ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২১-এ পৌঁছে মেসির রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর ৬৬ মিনিটে আরও একটি গোল করে বিশ্বকাপে মোট ২২ গোলের মালিক হন। এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখে নেন।

আরও খবর : যে মাঠে ভেঙে পড়েছিলেন মেসি, সেই মেটলাইফেই বিশ্বকাপ ফাইনালে নতুন ইতিহাসের হাতছানি

মাত্র তিনটি বিশ্বকাপ খেলেই ২২ ম্যাচে ২২ গোল করেছেন এমবাপে (Kylian Mbappe)। অর্থাৎ বিশ্বকাপে ম্যাচপিছু একটি করে গোল করার বিরল নজির গড়েছেন তিনি। অন্যদিকে, ছয়টি বিশ্বকাপ খেলে ৩৩ ম্যাচে ২১ গোল করেছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপেও ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি অধিনায়ক।

এই ম্যাচে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যামও। ফ্রান্সের বিরুদ্ধে গোল করে এক বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত গোলের নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ছয় গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন হ্যারি কেন ও গ্যারি লিনেকার। রেকর্ড গড়েও অবশ্য বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন অপূর্ণই থেকে গেল এমবাপের।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This