যে মাঠে ভেঙে পড়েছিলেন মেসি, সেই মেটলাইফেই বিশ্বকাপ ফাইনালে নতুন ইতিহাসের হাতছানি

Must Read

ওয়েব ডেস্ক: ঠিক দশ বছর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনালে চিলের কাছে টাইব্রেকারে হেরে ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই পরাজয়ের পর জাতীয় দল থেকে অবসর ঘোষণার সিদ্ধান্তও নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এক দশক পর সেই একই মাঠেই ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের (Spain) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। মেসির সামনে এবার অতীতের দুঃস্বপ্ন মুছে ইতিহাস গড়ার সুযোগ।

২০১৬ সালের কোপা আমেরিকার শতবর্ষের ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ফলের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে চিলের কাছে হেরে যায় আর্জেন্টিনা (Argentina)। টাইব্রেকারে নিজের শটও লক্ষ্যভ্রষ্ট করেছিলেন মেসি (Lionel Messi)। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন। পরে সমর্থকদের অনুরোধে সেই সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফেরেন।

আরও খবর : ভারতের খুদে ফুটবলারদের বিশ্বজয়, টানা দ্বিতীয়বার গোথিয়া কাপ জয় মিনার্ভার

সেই সময় রিভার প্লেটের তরুণ ফুটবলার এনজো ফার্নান্দেজ চিঠি লিখে মেসিকে জাতীয় দলে থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। ভাগ্যের পরিহাস, আজ সেই এনজোই মেসির নেতৃত্বে আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম প্রধান ভরসা। এদিকে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা জিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন মেসি।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার (Argentina) প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। একদিকে মেসি, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও লিসান্দ্রো মার্তিনেজদের দল, অন্যদিকে লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, কুকুরেয়া ও কুবারসিদের স্পেন। ফুটবলপ্রেমীদের চোখ এখন মেটলাইফ স্টেডিয়ামের দিকে—দশ বছর আগের হৃদয়ভাঙা স্মৃতির মাঠেই কি শেষ পর্যন্ত স্বপ্নপূরণের নতুন অধ্যায় লিখবেন লিওনেল মেসি?

Latest News

চোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে থাকা অবস্থাতেই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের...

More Articles Like This