35 C
Kolkata

২০২৬-এর মরশুমে অতীতের সব রেকর্ড ভাঙল আইপিএল

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ হল আইপিএল (IPL 2026)। বিশ্বের নামকরা ক্রিকেটার এই লিগে অংশগ্রহণ করেন। দর্শকসংখ্যা থেকে শুরু করে ব্যাবসায়িক মূল্য সব দিকেই নতুন রেকর্ড (Record) তৈরি করে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। চলতি বছরও এর ব্যতিক্রম হবে না। ২০২৬-এর মরশুমেও অতীতের সব রেকর্ড ভাঙল এই লিগ।

সম্প্রচার সংস্থা দাবি করেছে, শুধু টিভি বা মাঠের দর্শক সংখ্যা নয়, ডিজিটাল মাধ্যমেও দর্শকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জনপ্রিয় টুর্নামেন্ট দেখার জন্য। জিওস্টারের তথ্য বলছে, টিভিতে দর্শক সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। ফলে টিভিতে আইপিএল (IPL) দেখার দর্শক সংখ্যা ছুঁয়েছে ৫০ কোটির মাইলফলক। ডিজিটাল মাধ্যমে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। এদিকে আঞ্চলিক ভাষাতেও এই টুর্নামেন্ট দেখার পরিমাণ বেড়েছে ৪২ শতাংশ।

আরও খবর : IPL-এর মাঝেই বড় ধাক্কা KKR-এ! সুযোগ না পেয়ে দেশে ফিরে গেলেন বিদেশি ওপেনার

জিও হটস্টারের সেলস প্রধান অনুপ গোবিন্দন বলেছেন, প্রতিযোগিতা বাড়ার কারণে দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যা প্রমাণ করছে আইপিএল নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। এদিকে, চলতি বছরের আইপিএল বেশ জমজমাট হয়ে উঠেছে। কারণ এখনও ঠিক হয়নি শেষ পর্যায়ে প্লেঅফে কারা কারা উঠবে। এখনও আট দল রয়েছে প্লে অফের দৌঁড়ে। এই এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ বাড়ছে।

তবে চলতি বছর আইপিএল (IPL) শুরুর সময় দর্শকসংখ্যা নিয়ে চিন্তা ছিল সম্প্রচারকারীদের মধ্যে। কারণ সম্প্রতি শেষ হয়ে যাওয়া টি২০ বিশ্বকাপ নিয়ে তেমন কেউ আগ্রহ দেখাননি। মূলত নির্বাচন ও ফ্যান্টাসি অ্যাপ বন্ধ হওয়া অন্যতম কারণ বলেই সেই সময় মনে করা হয়েছিল। তবে আইপিএলে টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই এর জনপ্রিয়তা বাড়ছে।

দেখুন অন্য খবর :

Latest News

এল নিনোর প্রভাবেই সময়ের আগে আন্দামানে বর্ষার আগমণ, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ

কলকাতা: বর্ষার (Monsoon) কাউন্টডাউন শুরু...! আন্দামান-নিকোবর (Monsoon Andaman and Nicobar Islands) দ্বীপপুঞ্জে ঢুকছে বর্ষা। সময়ের আগে বর্ষা ঢুকে পড়তে...

More Articles Like This