পেট্রোপণ্যে বাড়তি আবগারি শুল্ক কেন্দ্রের, আজ থেকেই কার্যকর নতুন হার

Must Read

নয়াদিল্লি: দেশে পেট্রোপণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক চাপাল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন শুল্কহার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মাঝেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন ঘোষণা অনুযায়ী, পেট্রলের উপর লিটার প্রতি অতিরিক্ত ৩ টাকা এক্সাইজ ডিউটি ধার্য করা হয়েছে। অন্যদিকে এভিয়েশন টার্বাইন ফুয়েল বা ATF-এর উপর লিটার প্রতি ১৬ টাকা এবং ডিজেলের উপর লিটার প্রতি ১৬ টাকা ৫০ পয়সা অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হয়েছে।

আরও পড়ুন: ভোট-পরবর্তী গুলি চালনার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সভাপতি

কেন্দ্রীয় সরকারের দাবি, রফতানিতে শুল্ক বৃদ্ধি হলে রাজস্ব আয় বাড়বে। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে বাড়ছে, তার জেরে এই অতিরিক্ত শুল্ক ভবিষ্যতে মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিবহণ খরচ বৃদ্ধি পেলে তার প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। বিমান পরিষেবা ক্ষেত্রেও ভাড়াবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন শুল্ক কার্যকর হওয়ার পর তেল সংস্থিগুলি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর বাজারের।

Latest News

বায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের

ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ১২ ডিসেম্বর শেষবার ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আসর বসেছিল।...

More Articles Like This