টসে জিতে ব্যাট ভারতের, সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ

Must Read

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছে ভারতের মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আজ জিতলেই একটা পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের মেয়েদের। আগে ব্যাট করে বড় রানের লক্ষ্য দিয়ে বিপক্ষকে চাপে ফেলার স্ট্র্যাটেজি নিয়েছেন হরমনপ্রীতরা।

ভারতীয় বেশ কিছু বিগ হিটার রয়েছেন। ওপেনিং জুটিতেই রয়েছেন দুই বিস্ফোরক ব্যাটার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। বাংলার মেয়ে উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ অনায়াসে বল মাঠের বাইরে পার করতে পারেন। অধিনায়ক হরমনপ্রীত তো আছেনই। তাই আগে ব্যাট করাই সঠিক সিদ্ধান্ত।

আরও পড়ুন: ব্রাইটনের হাতে বধ আর্সেনাল, ৩ গোল খেয়ে হারাতে হল শীর্ষস্থান

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, শ্রী চরণী, রিচা ঘোষ, গুনালান কমলিনী, হরমনপ্রীত কৌর, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, নন্দানি শর্মা।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This