শেফালির বিধ্বংসী শতরান, রানের পাহাড় গড়ল ভারত

Must Read

ওয়েব ডেস্ক: বিধ্বংসী ফর্মে আছেন শেফালি বর্মা। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক শতরান করলেন ভারতের ওপেনার। তাঁর চওড়া ব্যাটে ভর দিয়ে ১৯৫ রানের বিশাল স্কোর খাড়া করল ভারত। কোনও অঘটন না হলে ফাইনালে যাচ্ছে হরমনপ্রীত কৌরের দল এবং একটা পদক নিশ্চিত হয়েই যাবে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত। তাঁর সিদ্ধান্তের মান রেখেছে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ওপেনিং জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে মন্ধানা যখন আউট হলেন, ততক্ষণে ৭২ রান উঠে গিয়েছে। অর্থাৎ পাওয়ার প্লে-তে রান রেট ১২।

আরও পড়ুন: আজ বাংলাদেশকে হারালেই পদক নিশ্চিত ভারতের মেয়েদের

মন্ধানা আউট হলেও শেষ পর্যন্ত খেলে গেলেন শেফালি। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০০ করে অপরাজিত থেকে গেলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং ৯টি ছয়। বোঝাই যাচ্ছে বাংলাদেশের বোলারদের বলের সুতো খুলে দিয়েছেন শেফালি। স্মৃতি মন্ধানা ১৯ বলে ৩৭ রান করেছেন এবং অধিনায়ক হরমনপ্রীত ৩৩ বলে ৪০ করেন। বাংলার মেয়ে রিচা ঘোষ আজ ব্যর্থ।

কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ জাপান। রিচা ঘোষদের কাছে তারা স্রেফ উড়ে গিয়েছে। প্রথমে ব্যাট করে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে যায় জাপানের মেয়েরা। সেই রান মাত্র পাঁচ ওভারেই তুলে দেন স্মৃতি মন্ধানারা। ৯০ বল বাকি থাকতে ওই ম্যাচ জয় এখনও ভারতের জন্য রেকর্ড। আজ আবার বড় ব্যবধানে জয় আসে কি না সেতাই দেখার।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This