দিল্লিতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ, ১৩ সেপ্টেম্বর থেকে শুরু, তিন ম্যাচই অরুণ জেটলি স্টেডিয়ামে

Must Read

ওয়েব ডেস্ক : সেপ্টেম্বরেই ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) মুখোমুখি হতে চলেছে ভারত (Team India) ও আফগানিস্তান (Afganistan)। আফগানিস্তানের হোম সিরিজের অংশ হিসেবেই এই দ্বিপাক্ষিক লড়াই হবে দিল্লিতে (Delhi)। ১৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। তিনটি ম্যাচই আয়োজিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৫ সেপ্টেম্বর। এরপর ১৭ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তানের একাধিক হোম ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। ফলে এই সিরিজ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আরও খবর : অবসরের জল্পনার মাঝেই নতুন চমক রোহিতের! এবার টিভির পর্দায় ‘হিটম্যান’

চলতি বছর জুনেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান (Afganistan)। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন লড়াইয়ের অপেক্ষা। অন্যদিকে বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যস্ত আফগানিস্তান। ইতিমধ্যেই সিরিজে দু’টি জয় তুলে নিয়েছে তারা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে এই সিরিজ তাঁদের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিসিআইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সুযোগ তৈরির ক্ষেত্রেও এই সিরিজ গুরুত্বপূর্ণ বলে মনে করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার নজর থাকবে দিল্লির মাঠে দুই দলের তারকা ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে।

Latest News

চোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে থাকা অবস্থাতেই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের...

More Articles Like This