31.7 C
Kolkata

গোপনে বিয়ে সারলেন হার্দিক?

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যক্তিগত জীবন ফের চর্চার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ছবিতে হার্দিকের পাশে দেখা গিয়েছে তাঁর প্রেমিকা তথা মডেল মাহিকা শর্মাকে (Mahieka Sharma)। আর মাহিকার সিঁথিতে সিঁদুর ও কপালে লাল টিপ দেখে অনেকেরই অনুমান, গোপনে বিয়ে সেরে ফেলেছেন এই যুগল।

ভাইরাল হওয়া ছবিতে এক প্রবীণ মহিলাকেও দেখা গিয়েছে। তিনি হার্দিক (Hardik Pandya) ও মাহিকার (Mahieka Sharma) হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন। সেই দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের দাবি, কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের পরই ছবিটি তোলা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হার্দিক পান্ডিয়া বা মাহিকা শর্মা কেউই এখনও এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে গোপন বিয়ের খবরটি নিয়ে আপাতত চর্চা চলছে নেট মাধ্যমেই।

আরও খবর : বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে একটি সমুদ্রসৈকতের ছবি পোস্ট করেছিলেন হার্দিক (Hardik Pandya)। সেই ছবিতে মাহিকাকে ট্যাগও করেছিলেন তিনি। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার অবসান ঘটে। কার্যত প্রকাশ্যেই আসে তাঁদের প্রেমের কথা।

হার্দিকের থেকে বয়সে সাত বছরের ছোট মাহিকা শর্মা (Mahieka Sharma) ভারতীয় ফ্যাশন জগতের পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন তিনি। তনিষ্ক, ভিভো, ইউনিক্লো-সহ একাধিক নামী ব্র্যান্ডের প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়া তরুণ তাহিলিয়ানি, মণীশ মলহোত্রা ও অনীতা ডোংরের মতো খ্যাতনামা ডিজাইনারদের পোশাকেও র‌্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে মাহিকাকে। তবে হার্দিকের সঙ্গে তাঁর সিঁদুর পড়া ছবি নতুন করে জল্পনা শুরু করেছে।

দেখুন অন্য খবর :

Latest News

আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি-কাশ্মীর

ওয়েব ডেস্ক : শনিবার সন্ধ্যায় আচমকাই শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। দিল্লি (Delhi), জম্মু ও...

More Articles Like This