রামমন্দিরে প্রণামী চুরি মামলায় গ্রেফতার ৮, সামনে এল অভিযুক্তদের পরিচয়

Must Read

ওয়েব ডেস্ক: অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে (Ram Mandir) প্রণামীর অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া আট অভিযুক্তের পরিচয় সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে এফআইআর দায়ের করা হয়। তার পরেই বৃহস্পতিবার রাতে আট জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ব্যাঙ্ককর্মী, ট্রাস্টের হিসাব-সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তি, প্রাক্তন গাড়িচালক এবং প্রণামী গণনার সঙ্গে যুক্ত একাধিক কর্মী। তদন্তে অভিযোগ, দানবাক্স থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাৎ করে একটি সংগঠিত চক্র কাজ করছিল। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তদের কয়েক জনের বাড়ি থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: তারাতলা-কাণ্ডের পর কড়া নজরদারি, নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন খতিয়ে দেখতে বিশেষ টিম গড়ছে কলকাতা পুরসভা

অভিযুক্তদের মধ্যে রয়েছেন রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, যিনি ট্রাস্টের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রায়ের প্রাক্তন গাড়িচালক ছিলেন। এছাড়া রয়েছেন রমাশঙ্কর মিশ্র, তাঁর ছেলে অনুকল্প মিশ্র, জামাই লবকুশ মিশ্র, অবিনাশ শুক্ল, মণীশ যাদব, সুবাস শ্রীবাস্তব এবং করুণেশ পাণ্ডে। অভিযোগ, প্রত্যেকেই প্রণামী গণনা, হিসাবরক্ষণ, রসিদ প্রদান বা দানবাক্সের তদারকির সঙ্গে যুক্ত ছিলেন।

এ দিকে, এই ঘটনায় ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। যদিও বিরোধী দলগুলির অভিযোগ, প্রকৃত মূল অভিযুক্তদের আড়াল করে শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও উদ্ধব শিবিরের শিবসেনা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে তদন্ত এখনও চলছে এবং অভিযোগগুলির বিচারিক নিষ্পত্তি বাকি।

Latest News

মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

ওয়েব ডেস্ক : চাকরি থেকে ছাঁটাইয়ের (Layoffs) খবর এল মাত্র কয়েক মিনিটের ভার্চুয়াল বৈঠকে। একসঙ্গে প্রায় ৮০ জন ভারতীয়...

More Articles Like This