নাইট তারকার জন্য বড় সুখবর, খেলবেন ভারতীয় দলে

Must Read

ওয়েব ডেস্ক : এখনও প্লে অফের লড়াই থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে এই পর্যায়ে উঠতে গেলে বহু অঙ্কের উপর নির্ভর করতে হবে। এর মাঝেই নাইট তারকার জন্য এল সুখবর। শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা ভারতীয় এ দলের (India A Team) ত্রিদেশীয় সিরিজে ডাক পেলেন নাইট অলরাউন্ডার অনুকূল রায় (Anukul Roy)।

বলে রাখা দরকার, ঘরোয়া মরশুমে দারুণ পারফর্ম করেছেন নাইট তারকা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দারুণ ফর্মে ছিলেন তিনি। বিজয় হাজারে, রনজি ট্রফিতে বালো পারফর্ম করেছেন। এদিকে আইপিএলেও কলকাতার হয়ে ভালো খেলছেন। নিয়মিত দলে জায়গাও পাচ্ছেন। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন তিনি। তাঁকে এরই পুরস্কার দিল বিসিসিআই (BCCI)।

আরও খবর : স্ত্রী করার মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি

শ্রীলঙ্কার মাটিতে এই ভারতীয় এ দলের ত্রিদেশীয় সিরিজের আসর বসবে আগামী ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত। শ্রীলঙ্কা (Srilanka) ও আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে খেলবে ভারত (India)। এই সিরিজে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন তিলক বর্মা। এদিকে দলে সুযোগ পেয়েছিলেন হর্ষ দুবে। তবে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রয়েছেন তিনি। তবে হর্ষের বদলে সুযোগ দেওয়া হল অনুকূলকে।

দেখে নেওয়া যায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দলে কারা রয়েছেন..

তিলক বর্মা (অধিনায়ক), রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যশ সেডগে, বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কাম্বোজ, আরশাদ খান এবং অনুকূল ঠাকুর।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This