28.6 C
Kolkata

মেসি কাণ্ডে ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের

Must Read

ওয়েব ডেস্ক : যুবভারতীতে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানকে ঘিরে ওঠা বিতর্কে ফের জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মঙ্গলবার তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ (Police)। সেই মতো থানায় হাজিরা দিয়েছেন তিনি। অনুমতি ছাড়া মাঠে নেমে মেসিকে জড়িয়ে ধরা, প্রভাব খাটিয়ে বিপুল সংখ্যক টিকিট নেওয়া-সহ একাধিক অভিযোগের ভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছে।

গত বছরের ডিসেম্বর মাসে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে টিকিট কালোবাজারি, আর্থিক প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দায়ের করেন। সেই অ1ভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও খবর : জল ভরা চোখে বিশ্বকাপকে বিদায় রোনাল্ডোর

এর আগে একাধিকবার নোটিস পাঠানো হলেও পরে তিনবার তদন্তকারীদের সামনে হাজিরা দেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তিনি দাবি করেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। এদিকে কলকাতা হাইকোর্ট আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে। আগামী ১০ জুলাই আদালতে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, মেসির ম্যানেজমেন্ট টিমও কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়ে দাবি করে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী নির্ধারিত প্রোটোকল ভেঙে মাঠে প্রবেশ করেছিলেন এবং মেসির সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক যোগাযোগের চেষ্টা করেছিলেন। পাশাপাশি অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়।

দেখুন অন্য খবর :

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This