‘হানিমুন মার্ডার’ থেকে শিক্ষা! সোনমের ভুল এড়াতেই নাকি গুগুল সার্চ সিয়ার?

Must Read

ওয়েব ডেস্ক: দেশজুড়ে আলোড়ন ফেলা ‘হানিমুন মার্ডার’ (Honey Murder) মামলার ছায়া এবার পড়ল পুণের বহুল আলোচিত হত্যাকাণ্ডে। তদন্তে নেমে পুণে পুলিশের দাবি, হবু স্বামী কেতনকে খুনের (Ketan Murder Case) অভিযোগে গ্রেফতার সিয়া গোয়াল পরিকল্পনা করার আগে সোনম রঘুবংশী মামলার বিভিন্ন প্রতিবেদন খুঁটিয়ে পড়েছিলেন। এমনকি, সেই মামলায় কোথায় কোথায় ভুল হয়েছিল, তা এড়িয়ে আরও ‘নিখুঁত’ পরিকল্পনা করার চেষ্টাও করেছিলেন বলে দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া ও কেতনের বাগদান হয়। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের দিনও ঠিক ছিল। কিন্তু পরে বিয়ে করতে রাজি ছিলেন না সিয়া। পরিবারের চাপে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না পেরে তিনি হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, প্রায় এক মাস ধরে পরিকল্পনা চলে। সেই সময় সিয়ার মোবাইলের সার্চ হিস্ট্রিতে বারবার উঠে আসে সোনম রঘুবংশী মামলার খবর এবং সংশ্লিষ্ট তথ্য।

আরও খবর : প্রবল বর্ষণে মহারাষ্ট্রে বিপর্যয়, পাহাড় ধসে মাটি চাপা একাধিক বাড়ি, নিখোঁজ বহু

তদন্তে আরও জানা গিয়েছে, সোনম রঘুবংশীর মামলায় মৃতদেহ পাহাড়ি খাদে ফেলে দেওয়ার ঘটনা বিশ্লেষণ করেছিলেন অভিযুক্তরা। যদিও পুণের ঘটনায় পরিকল্পনার ধরন কিছুটা আলাদা ছিল, তবুও আগের মামলার তদন্ত থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের দাবি।

এদিকে আদালতের নির্দেশে সিয়া গোয়াল ও অপর অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে সিয়াকে সম্প্রতি তাঁর বাড়িতে নিয়ে গেলে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে মধ্যমা প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ঘটনাও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তবে পুলিশের দাবি, মোবাইলের তথ্য-প্রমাণ এবং ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণই এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This