ইতিহাস গড়লেন অনাহত সিং, প্রথম ভারতীয় হিসেবে জিতলেন বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

Must Read

ওয়েব ডেস্ক : ইতিহাস গড়লেন ভারতের তরুণ স্কোয়াশ তারকা অনাহত সিং (Anahat Singh)। শনিবার কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মেয়েদের একক বিভাগের ফাইনালে মিশরের রুকাইয়া সেলেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ গেমে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতলেন তিনি।

এই জয়ের মাধ্যমে ভারতের জুনিয়র বিশ্ব স্কোয়াশে (World Junior Squash Championship) দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালেন ১৮ বছরের অনাহত। এর আগে ২০০৫ সালে জোশনা চিনাপ্পা রানার্স-আপ হয়েছিলেন, যা এতদিন ভারতের সেরা সাফল্য ছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন অনাহত।

আরও খবর : সামাদের এক গোলেই বাজিমাত! কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছেন ভারতীয় তারকা। ছয়টি ম্যাচে মাত্র দুটি গেম হারিয়ে ফাইনালে পৌঁছন তিনি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও দুই মিশরীয় প্রতিপক্ষকে হারানোর পর শিরোপা জিতে ২০১১ সাল থেকে চলা মিশরের আধিপত্যেও ইতি টানলেন।

গত বছর কায়রোতে ব্রোঞ্জ জিতে ভারতের ১৫ বছরের পদক খরা কাটিয়েছিলেন অনাহত (Anahat Singh)। এবার সেই সাফল্যকে আরও বড় উচ্চতায় নিয়ে গিয়ে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নের মুকুট জিতলেন। বর্তমানে সিনিয়র পিএসএ ট্যুরে বিশ্বের ২০ নম্বরে থাকা এই ভারতীয় খেলোয়াড়ের পরবর্তী লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স।

Latest News

ঘুমের মধ্যেই ইট দিয়ে মাথায় আঘাত, জয়পুরে মা ও তিন মেয়েকে খুন! পলাতক স্বামী

ওয়েব ডেস্ক : ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও তিন মেয়ে। সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল...

More Articles Like This