রশিদের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, শেষ টিকিটের দৌড়ে বড় চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের দরজা খুলে গেল আফগানিস্তানের (Afganistan) জন্য। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপের (Cricket World Cup 2027) মূলপর্বে সরাসরি জায়গা করে নিল আফগান দল। ৯২ রানের এই জয়ে ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বল হাতে ম্যাচের সেরা পারফরম্যান্স করেছেন রশিদ খান। মাত্র ৩৪ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নেন আফগান স্পিনার।

আফগানিস্তানের (Afganistan) দেওয়া ৩০০ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। কেড কারমাইকেল ৬২ রান করে লড়াই করার চেষ্টা করেন। কিন্তু বাকিরা তেমন রান করতে পারেননি। ফলে ২০৭ রানেই শেষ হয়ে যায় আইরিশদে ইনিংস।

আরও খবর : কলকাতায় ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচ, কীভাবে প্রস্তুত হচ্ছে ফেডারেশন?

এই ফলাফলের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের হিসাবও অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আইসিসি’র নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকা দলগুলি সরাসরি বিশ্বকাপে যাবে। আফগানিস্তান বর্তমানে অষ্টম স্থানে রয়েছে। তাই বাকি সময়ের মধ্যে তাদের প্রথম দশ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। আয়োজক হিসেবে জিম্বাবোয়ের জায়গা আগে থেকেই নিশ্চিত হওয়ায় সরাসরি যোগ্যতার লড়াইয়ে আর মাত্র একটি জায়গা বাকি।

সেই একটি জায়গার জন্য এখন নজর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দিকে। সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের ফল তাদের র‌্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতের সঙ্গে সিরিজ না হলে বাংলাদেশের হাতে সেপ্টেম্বরের মধ্যে আর কোনও সিরিজ নেই। ফলে ভারতের সঙ্গে সিজির খেলার জন্য তাড়া দিচ্ছে বিসিবি। তবে এর আগে আফগানিস্তানের জয় অন্য দুই দলের জন্য চাপ আরও বাড়িয়ে দিল।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This